কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি

বশেফমুবিপ্রবি প্রশাসনে নতুন তিন মুখ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) নতুন তিনটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সহকারী রেজিস্ট্রার এস এম আহসান হাবিব স্বাক্ষরিত পৃথক অফিস আদেশের মাধ্যমে এই নিয়োগগুলো দেওয়া হয়।

নতুন নিয়োগের মধ্যে ভারপ্রাপ্ত প্রক্টর হিসাবে নিয়োগ পেয়েছেন ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাদীকুর রহমান, মির্জা আজম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ ফরহাদ আলী এবং পরিবহন কমিটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পেয়েছেন সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. আল মামুন সরকার।

এই নিয়োগগুলি বিশ্ববিদ্যালয়ের আর্থিক, প্রশাসনিক এবং একাডেমিক দায়িত্বপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলামের অনুমোদনে সম্পন্ন হয়েছে।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়োগ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষত, দুটি পদে ফিশারিজ বিভাগের শিক্ষকদের নিয়োগ দেওয়ায় বৈষম্য এবং বিভাগ প্রীতি নিয়ে সমালোচনা ওঠে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম বলেন, ❝ পক্ষপাতিত্ব ভাবে দেওয়া হয়নি। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় চালু করতে গিয়ে দেখেছি শিক্ষার্থীদের একটা দাবি ছিল যে এমন শিক্ষক বা কর্মকর্তা কর্মচারীদের যেন দায়িত্ব দেওয়া হয় যারা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে ছিল। যেহেতু বিশ্ববিদ্যালয়টি ২০১৮ সালে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয়েছে তাই এ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক কর্মকর্তা কর্মচারীই ফ্যাসিবাদী সরকারের দোসর ছিল। সে কারণে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষক কম। যারা পক্ষে ছিলেন তাদের অনেককেই দায়িত্ব পালন করছেন যেমন সিএসই বিভাগের চেয়ারম্যান ড. হুমায়ুন করির তিনি আইসিটি ছেলের পরিচালকের দায়িত্বে আছেন। নির্বাহী প্রকৌশল এর পদটি চুক্তিভিত্তিক ছিল সেটির মেয়াদ শেষ হওয়ায় সেখানে ইইই বিভাগের চেয়ারম্যান ড রাশিদুল ইসলাম স্যারকে দায়িত্ব দেওয়া হয়েছে। সমাজকর্ম বিভাগের শিক্ষক ড. আল মামুন সরকারকে পরিবহন পুলের আহ্বায়ক করা হয়েছে। সবার পরামর্শের প্রেক্ষিতেই কিন্তু দায়িত্ব গুলো দেওয়া হয়েছে। অন্যান্য বিভাগের শিক্ষকরা বিভিন্ন পদে রয়েছেন। সামনে আরো শূন্য থাকা পদে অন্যান্য বিভাগের শিক্ষকরা দায়িত্ব পাবে। সমাজকর্ম বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ ও গণিত বিভাগের শিক্ষকদের সাথেও দায়িত্ব দেওয়ার ব্যাপারে যোগাযোগ করেছি তারা আরও একটু সময় চেয়েছেন। ❞

আরো বলেন, ❝ প্রভোস্ট হিসাবে ফিশারিজ বিভাগের ড. ফরহাদ আলী স্যারকে দায়ীক্ত দেয়া হয়েছে। সেখানে ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. মো. এনামুল হক ও জিওলজি বিভাগের চেয়ারম্যান নাজমুল হোসেন হাউস টিউটর হিসেবে রয়েছেন। প্রক্টর ও প্রোভস্ট দেয়ার ক্ষেত্রে সার্বক্ষণিক যারা বিশ্ববিদ্যালয় কাছাকাছি থাকে তাদেরকে গুরুত্ব দেয়া হয়েছে। ❞

রাতের নিয়োগ দেয়া হয়েছে এমন একটি গুঞ্জন শোনা যাচ্ছে এমন বিষয়ে তিনি বলেন, ❝ রাতে না, গতকাল অফিস টাইমেই আদেশটি দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন মন্ত্রণালয় বা অন্যান্য প্রতিষ্ঠানে প্রজ্ঞাপন গুলো দুপুরে, সন্ধ্যায় বা রাতে প্রকাশ করে থাকে। গতকাল শেষ কর্ম দিবস হওয়ায় সবাই অনেক ব্যস্ত ছিল। যার কারণে রাতে সবাইকে অবগত করার জন্য বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়। ❞

Tag
আরও খবর