জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ

জাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার উৎসবমুখর পরিবেশের প্রশংসা সর্বমহলে

জিএসটি গুচ্ছভুক্ত জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথমবর্ষে ভর্তির বি ইউনিটের (মানবিক শাখা) পরীক্ষা সম্পন্ন হয়েছে৷


শুক্রবার (০২ মে) বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত সারাদেশের ন্যায় জাবিপ্রবিতেও পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, ‘শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষা চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভর্তি পরীক্ষা যেন উৎসবমুখর পর্যায়ে যেতে পারে সব ব্যবস্থা আমরা করেছি৷’


এ সময় উপাচার্য আগত অভিভাবকদের সাথে পরীক্ষা চলাকালে কুশল বিনিময় ও খোঁজখবর নেন৷ অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন ‘আপনারা দূর-দূরান্ত থেকে এসেছেন। আপনাদের মূল্যবান সময় এবং কষ্টের প্রতি আমরা শ্রদ্ধাশীল। শিক্ষার্থীদের সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করাই আমাদের প্রধান লক্ষ্য।’


এ বছর ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসকে ঢেলে সাজিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি, ভলিন্টিয়ার শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিক, গোয়েন্দা সংস্থা, স্কাউটদের সার্বিক সহযোগিতায় ভিন্নধর্মী রুপ পেয়েছে৷ অভিভাবকদের বিশ্রাম ছাউনি, বিশুদ্ধ পানি সরবরাহ, পুলিশ ও সাংবাদিক ডেস্ক, ভলিন্টিয়ারদের তথ্য সহায়তা ডেস্ক, অত্যাধুনিক চ্যাকিং পয়েন্ট, গাড়ী পার্কিং, মেডিকেল টিম ইত্যাদি৷ ক্যাম্পাসের বাহিরে প্রধান ফটক সংলগ্নে ছাত্রদল, রোটার‍্যাক্ট ক্লাব অব জামালপুর, গ্রীন ভয়েস, সমাজকর্ম বিভাগ ইত্যাদি নানা ধরনের ক্লাব সংগঠনের কার্যক্রম ছিলো চোখে পড়ার মতো৷ বিশ্ববিদ্যালয়ের এমন সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন অভিভাবকরা৷


খলিলুর রহমান নামের এক অভিভাবক জানান ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের জন্য যে সুযোগ-সুবিধা সৃষ্টি করেছে, তা সত্যিই প্রশংসার যোগ্য। আরেক অভিভাবক বলেন ‘ঢাবিতেও গেলাম জাবিতেও গেলাম, তোমাদের মত আন্তরিকতা কোথাও পেলাম না।’ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাইফুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উর্ধতন কর্মকর্তারা উপাচার্যের সাথে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।


এ বছর বি ইউনিটে (মানবিক) জাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৪৬১ জন। এর মাঝে পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৯৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। উপস্থিতির শতকরা হার ৯৫.৫৬ শতাংশ।
আরও খবর