ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিতে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের ক্ষোভ ‎


‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও অবমাননাকর মন্তব্যের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন। শিক্ষার্থীরা একযোগে এই ঘটনাকে ধর্মীয় অনুভূতির ওপর সরাসরি আঘাত এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন।

‎

‎বিবৃতিতে তারা জানান, দেশের কিছু স্বনামধন্য  শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সামাজিক মাধ্যমে পরিকল্পিতভাবে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে অবমাননাকর পোস্ট ও মন্তব্য ছড়িয়ে দিয়েছে। এ ধরনের কর্মকাণ্ড শুধু ধর্মীয় অবমাননা নয়, বরং দেশের সাংবিধানিক মূল্যবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের বিরুদ্ধেও এক ধরণের অপপ্রয়াস।

‎

‎তারা দাবি করেন, এ ধরনের ঘৃণ্য কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে, দেশের প্রচলিত আইন ও সংবিধানকে আরও কার্যকর ও কঠোর করার মাধ্যমে ধর্ম অবমাননার মতো স্পর্শকাতর ইস্যুতে রাষ্ট্রকে আরও সক্রিয় ও দায়িত্বশীল হতে হবে।

‎

‎বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও জানিয়েছেন, যদি প্রতিষ্ঠানের কোনো শিক্ষক, কর্মকর্তা বা শিক্ষার্থী এই ধরনের অবমাননায় লিপ্ত থাকে এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়, তাহলে তারা শান্তিপূর্ণ আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবেন। তারা স্পষ্ট হুশিয়ারি দিয়ে বলেন, এ বিষয়ে কোনো ধরণের প্রশাসনিক অবহেলা মেনে নেওয়া হবে না। অপরাধীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, ছাড়পত্র বাতিলসহ প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তারা ক্লাস ও পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন।

‎

‎বিবৃতিতে শিক্ষার্থীরা ইসলামি মূল্যবোধ রক্ষায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, “আমরা ইসলামের মর্যাদা রক্ষায় সদা প্রস্তুত। সংবিধানিক সংস্কারের মাধ্যমে কঠোর আইন প্রণয়নই এখন সময়ের দাবি।শান্তিপূর্ণ ও সভ্য প্রতিবাদের মাধ্যমে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি অগাধ ভালোবাসা, শ্রদ্ধা ও দরুদ প্রেরণ করেন। শিক্ষার্থীদের এই উদ্যোগ তাদের ধর্মীয় ও মানবিক দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও খবর