ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই কলারোয়ায় সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য জব্দ সাতক্ষীরায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত উখিয়ায় ধর্ষণের বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ শীর্ষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। লাখাইয়ে বুল্লা ইউনিয়ন বীটপুলিশিং সভা অনুষ্ঠিত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন লাখাইয়ে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা। শ্যামনগরে অংশীজনদের প্রথম বার্ষিক সভা ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ে ইউএনওর আকস্মিক পরিদর্শন, শিক্ষার মান নিয়ে উদ্বেগ ‎সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে জিম্মি ২১ জেলে উদ্ধার মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ধর্ষণ-হত্যার শিকার রামিসার জন্য ন্যায়বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন মধুপুর পীরগাছা ডাকঘর এখন ভুতুড়ে বাড়ি-দীর্ঘদিন যাবৎ ধরে বন্ধ: আধুনিক যুগেও অন্ধকারে কয়েক হাজার মানুষ বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ পীরগাছা সদর ইউনিয়নের ৬ ওয়ার্ডের জামায়াত মনোনীত ইউপি সদস্যদের নাম ঘোষণা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ঈদুল আযহায় জাবিপ্রবিতে ছাত্রশিবিরের দুই খাসি ও এক গরু কোরবানি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের কর্মচারী এবং ক্যাম্পাসের আশেপাশের দরিদ্র পরিবারের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কোরবানির গোস্ত বিতরণ করেছে ইসলামী ছাত্রশিবির।


প্রথমবারের মতো ঈদের দিন দুটি খাসি এবং দ্বিতীয় দিন একটি গরু কোরবানি দেয় সংগঠনটি। এছাড়াও ছুটির পর ২৬ জুন ক্যাম্পাস সংলগ্ন স্থানে দলমত নির্বিশেষে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মধ্যাহ্ন ভোজের উদ্যোগ নেয় ছাত্রশিবির৷ রবিবার (৮ই জুন) ইসলামী ছাত্রশিবিরের পক্ষে মোহাম্মদ মোরছালিন বিষয়টি নিশ্চিত করেন। কোরবানি ও গোস্ত বিতরণের পুরো কার্যক্রমটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত হয়৷


এ বিষয়ে ছাত্রশিবিরের পক্ষে মোহাম্মদ মোরছালিন দৈনিক দেশচিত্রকে বলেন, ‘আমরা ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে একটি গরু কোরবানি করেছি। কোরবানির পর এর একটি অংশ স্থানীয় জনসাধারণ ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মাঝে বিতরণ করা হয়েছে।


বাকি অংশ সংরক্ষণ করে রাখা হয়েছে, যাতে বিশ্ববিদ্যালয় খোলার পর সকল শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে একটি মধ্যাহ্ন ভোজের আয়োজন করা যায়। আমরা গতকাল (ঈদের দিন) দুটি ছাগল কোরবানি করেছি। আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে যেন এই মধ্যাহ্ন ভোজে সকল ধর্মাবলম্বী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা অংশগ্রহণ করতে পারেন। আমরা একে একটি সম্প্রীতির মিলনমেলা হিসেবে গড়ে তুলতে চাই।’
আরও খবর