জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন বাজারে মাংসের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী তিনটি দোকানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) জেলা প্রশাসন, শেরপুরের উদ্যোগে পরিচালিত এ অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সায়েমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানকালে মাংসের দোকানগুলোর স্বাস্থ্যসম্মত পরিবেশ, মাংসের গুণগত মান এবং সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে কি না, তা তদারকি করা হয়। এ সময় আইন লঙ্ঘনের দায়ে তিনটি দোকানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, পশু জবাইয়ের আগে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে পশুর স্বাস্থ্য পরীক্ষা করানো, প্রচলিত আইন ও বিধি অনুসরণ করে পশু জবাই এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে মাংস বিক্রির জন্য সংশ্লিষ্ট দোকানিদের নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসন জানায়, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১ ঘন্টা ০ মিনিট আগে
১ ঘন্টা ৫০ মিনিট আগে
১ ঘন্টা ৫৯ মিনিট আগে
২ ঘন্টা ৪৩ মিনিট আগে
৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
৫ ঘন্টা ১ মিনিট আগে
৫ ঘন্টা ১৮ মিনিট আগে