জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ

গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে




রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে মোঃ নুর আমিন (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাত্তার মেম্বারপাড়া এলাকায় ৬ ও ৭ নম্বর ফেরিঘাটের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল অভিযান চালাচ্ছে।


নিখোঁজ নুর আমিন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার শাহাদাত মেম্বারপাড়া গ্রামের রেজাউল ফকিরের ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর আনুমানিক ১টা থেকে দেড়টার মধ্যে নুর আমিন চার সহপাঠীর সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে ডুব দিয়ে নদীর গভীরে তলিয়ে যায়। এ সময় তার সহপাঠী ও ফুফাতো ভাই সাব্বির (৭) তাকে হাত ধরে টেনে তোলার চেষ্টা করে। তবে শিশুটিকে উদ্ধার করতে না পেরে সে নদীর পাড়ে উঠে আসে এবং নুর আমিন ডুবে গেছে বলে চিৎকার করে স্থানীয় লোকজনকে জানায়।


পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ডুবুরি দল, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এবং স্থানীয় লোকজন উদ্ধার অভিযানে অংশ নেন।


এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ শিশুটির সন্ধানে উদ্ধার অভিযান চলছিল। তার বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।