বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক কামরুজ্জামান পূজা মন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ করেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর ৬নং ওয়ার্ডের পাঁচটি পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দকে ২০হাজার টাকা ও ৩শ পিস গেঞ্জি প্রদাণ করেন তিনি। এসময় বিএনপি নেতা কামরুজ্জামান হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পাশাপাশি তাদের সার্বিক খোঁজ খবর নেন এবং নিজের প্রার্থীতা জানান দেন। এসময় তিনি বলেন, আসন্ন ইউপি নির্বাচনে জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে এলাকার রাস্তাঘাট সংষ্কার ও উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে সর্বোচ্চ সেবা দিয়ে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন মেম্বার প্রার্থী কামরুজ্জামান। এছাড়া তার নেতৃত্বে প্রায় শতাধিক মোটরসাইকেলের একটি শোডাউন বের করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাপুর ইউপির দপ্তর সম্পাদক এবিএম মনজুরুল মাহফুজ সৈকত, বিএনপি নেতা রেজাউল করিম বাদশা, রুবেল হোসেন, জুয়েল হোসেন, ওবায়দুল তালুকদার, ফিরোজ সরকার, মহসিন আলী ও আব্দুর রশিদ-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
১ ঘন্টা ৩ মিনিট আগে
১ ঘন্টা ১০ মিনিট আগে
১ ঘন্টা ১৫ মিনিট আগে
২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ ঘন্টা ৮ মিনিট আগে
৪ ঘন্টা ১ মিনিট আগে
৪ ঘন্টা ৩৯ মিনিট আগে