ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আদমদীঘিতে যুবদল নেতাদের পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদাণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত পৈতৃক ভিটায় বাড়ি নির্মাণে বাধা, হুমকি-চাঁদা দাবি: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত



‎সিরাজগঞ্জের বহুলী ইউনিয়নের খাগা রহমতিয়া স্বতন্ত্র ইবতেদায়ী (নূরানী) মাদ্রাসায় ২০২৬ সালের দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎​বৃহস্পতিবার মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বহুলী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রঞ্জু।
‎​অনুষ্ঠানে মাদ্রাসা কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা কোমলমতি শিক্ষার্থীদের দ্বীনি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
‎​প্রধান অতিথির বক্তব্যে এস এম রঞ্জু বলেন, "আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যেন তারা সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখতে পারে, সে লক্ষ্যেই আমাদের কাজ করে যেতে হবে। সুশিক্ষিত সমাজ গঠনে এ জাতীয় ইবতেদায়ী মাদ্রাসার ভূমিকা অনস্বীকার্য। তিনি শিক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করেন এবং শিক্ষার প্রসারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
‎​আলোচনা সভা শেষে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় বিশেষ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সবশেষে দেশ, জাতি এবং মাদ্রাসার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও খবর