আদমদীঘিতে যুবদল নেতাদের পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদাণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত পৈতৃক ভিটায় বাড়ি নির্মাণে বাধা, হুমকি-চাঁদা দাবি: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ঝিনাইগাতী সীমান্তে লেবু বাগান থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম

পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি

রংপুরের কাউনিয়ায় ফখরুল আলম রতন (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় খলিলুর রহমান নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। রতন কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর (কুটিপাড়া) গ্রামের মতিয়ার তহশিলদারের ছেলে। 

তবে তিনি পীরগাছা উপজেলার নটাবাড়ী শিক্ষা কল্যাণ ট্রাস্ট একাডেমিতে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় নিহতের স্ত্রী শাম্মি আক্তার সূচি বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফখরুল আলম রতন চার ভাইয়ের মধ্যে একজন। তাঁর তিন ভাই চাকরির কারণে দীর্ঘদিন ধরে গ্রামের বাইরে থাকেন। ছোট ভাই ফরহাদ হোসেন নয়ন গ্রামের বাড়িতে বসবাস করেন। শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির সুবাদে রতন পরিবার নিয়ে পীরগাছার নটাবাড়িতে থাকতেন।

অসুস্থ বৃদ্ধা মাকে দেখতে সোমবার (১৯ অক্টোবর) কাউনিয়ার গ্রামের বাড়িতে যান রতন। বিকেলে বাড়ি থেকে বের হয়ে পাশের একটি দোকানে চা খেতে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ স্বজনদের। এ সময় তাঁকে কুপিয়ে হত্যা করা হয়।

নিহতের স্বজনদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর ছোট ভাই নয়নের আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ততার অজুহাতে তাঁদের পরিবারের ওপর নির্যাতন চালানো হয়। ওই বছরের ৮ আগস্ট ভোরে চার ভাইয়ের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। পুকুরের মাছও লুট করে নেওয়া হয় বলে অভিযোগ তাঁদের।

এসব ঘটনায় বিচার চেয়ে আদালতে মামলা ও বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও প্রতিকার পাননি বলে দাবি পরিবারের সদস্যদের।

স্বজনদের আরও অভিযোগ, স্থানীয় শিবু কুঠিপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মজনু মিয়া (৩০) এলাকায় ‘কোহিনূর বাহিনী’ গঠন করে প্রভাব বিস্তারসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। দীর্ঘদিনের বিরোধের জেরেই রতনকে হত্যা করা হয়েছে বলে দাবি তাঁদের। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

নিহতের স্বজন রাজিয়া সুলতানা, বড় ভাই ফিরোজ কবির, বড় বোন মাসুদা বেগম, মেয়ে রওশন জাহান রজনী, স্ত্রী শাম্মি আক্তার সূচি, ছোট ভাইয়ের স্ত্রী সাজিয়া আফরিন ও মা ফজিলা বেওয়া হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কাউনিয়া থানা ওসি বাদল কুমার মন্ডল বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও খবর