বগুড়ার আদমদীঘি উপজেলার নসরৎপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও নসরৎপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম সুলতান মাহমুদ চঞ্চল পূজামন্ডপ পরিদর্শন ও তার সমর্থনে বিশাল মোটরসাইকেল শোডাউন বের করা হয়।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তিনি বিভিন্ন পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পাশাপাশি তাদের সার্বিক খোঁজ খবর নেন এবং মন্দির কমিটির নেতৃবর্গকে আর্থিক সহায়তা প্রদাণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, নসরৎপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বকুল হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম, বিএনপি নেতা ওসমান আলী, ইলিম হোসেন, মোকছেদ আলী, স্বেচ্ছা সেবক দলের সভাপতি রুহুল আমিন, ছাত্রনেতা জয়, নাদিম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মেহেরুল ইসলাম মিন্টু ও বিপু, ডা: ছাইফুল ইসলাম ও জিয়া তালুকদারসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
৫ ঘন্টা ২৯ মিনিট আগে
৬ ঘন্টা ৫৭ মিনিট আগে
৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
৭ ঘন্টা ৪০ মিনিট আগে
৭ ঘন্টা ৪১ মিনিট আগে
৭ ঘন্টা ৫০ মিনিট আগে
৮ ঘন্টা ০ মিনিট আগে
৮ ঘন্টা ৪১ মিনিট আগে