সৌদি আরবে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত।

৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-10-2026 08:19:13 am

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী হয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের দিকে অগ্রসর হতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশেও কয়েক দিন বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।


সম্ভাব্য দুর্যোগের কথা বিবেচনায় বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি জমিতে থাকা পাকা ধান দ্রুত কেটে ঘরে তোলার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।


শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও বিডব্লিউওটির পৃথক বিজ্ঞপ্তিতে আবহাওয়ার এই পরিস্থিতি তুলে ধরা হয়।


বিডব্লিউওটির তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত একটি বায়ুমণ্ডলীয় সঞ্চালন লঘুচাপে পরিণত হয়েছে। অনুকূল আবহাওয়া পরিস্থিতিতে এটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে এবং ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপ বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।


প্রাথমিক পূর্বাভাসে বলা হয়েছে, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ভারতের পূর্ব উপকূলের দিকে যেতে পারে। বিশেষ করে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূলে ২৭ অক্টোবর সন্ধ্যা থেকে ২৮ অক্টোবর সকালের মধ্যে আঘাত হানার আশঙ্কা রয়েছে।


তবে এটি এখনো প্রাথমিক পূর্বাভাস। ঘূর্ণিঝড়টি আদৌ সৃষ্টি হবে কি না, এর শক্তি কতটা বাড়বে এবং কোন পথে অগ্রসর হবে- এসব বিষয়ে পরিবর্তন আসতে পারে। ফলে সম্ভাব্য স্থলভাগে আঘাতের স্থান ও সময় এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।


বাংলাদেশে বাড়তে পারে বৃষ্টিপাত


সম্ভাব্য ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা আপাতত কম বলে মনে করছে বিডব্লিউওটি। তবে এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে। প্রাথমিক পূর্বাভাসে ২৭ বা ২৮ অক্টোবর থেকে ১-২ নভেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের একটি প্রবণতা সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে।


এদিকে, লঘুচাপটি শক্তিশালী হলে গভীর বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠতে পারে। এতে সাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।


এ পরিস্থিতিতে সমুদ্রে অবস্থানরত জেলেদের আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সতর্কবার্তা অনুসরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সম্ভাব্য বৃষ্টিপাত ও দুর্যোগের ঝুঁকি বিবেচনায় কৃষকদেরও পাকা ধান দ্রুত কেটে ঘরে তোলার বিষয়ে সতর্ক করা হয়েছে।

আরও খবর




6adb2d45780ba-231026034749.webp
ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি

১৭ ঘন্টা ৪৩ মিনিট আগে