সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

তিনবার আবেদনেও সাড়া মেলেনি, ক্যান্সারে হার মানলেন ববি শিক্ষার্থী জিমি


বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী জেবুন্নেছা হক জিমি (সেশন ২০১৯-২০)। পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১ মে) রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 


জিমির বাড়ি ফরিদপুর জেলার সদর উপজেলার গজারিয়া গ্রামে। চিকিৎসার খরচ বহন করা তার পরিবারের পক্ষে ক্রমেই দুঃসাধ্য হয়ে পড়ে। তাই গত বছরের ১৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বরাবর ছাত্রকল্যাণ ফান্ড থেকে আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেন জিমি।


আবেদনে জিমি লেখেন, “আমি দীর্ঘদিন যাবৎ পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত। ইতোমধ্যে চিকিৎসার জন্য ১০ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। সামনে আরও চিকিৎসা প্রয়োজন, যা আমার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। আপনার সহানুভূতিশীল দৃষ্টি ও আর্থিক সহযোগিতা আমার জীবন বাঁচাতে সহায়ক হবে।”


তবে শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্যের দপ্তরে তিনবার আবেদন জমা দিলেও পাঁচ মাস পেরিয়ে গেলেও কোনো উত্তর পাননি জিমি বা তার সহপাঠীরা। বরং প্রতিবারই দপ্তর থেকে বলা হয় “আবেদনটি হারিয়ে গেছে”, আবার জমা দিতে হবে। সর্বশেষ ১৫ দিন আগে আবারও আবেদন করা হয়।


এ বিষয়ে জিমির সহপাঠী রবিউল ইসলাম বলেন, “প্রতিবার যেয়ে যোগাযোগ করা হয়েছে, কোনো পজিটিভ রেসপন্স পাইনি। আজ আর কোনো উত্তরের দরকার নেই, জিমি এখন আর আমাদের মাঝে নেই। বিশ্ববিদ্যালয় যদি বিপদের সময় পাশে না দাঁড়ায়, তবে তাদের দিয়ে আমাদের লাভ কি?”


জিমির মৃত্যুর পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শুক্রবার (২ মে) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এরপর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্লিপ্ততার প্রতিবাদ জানায়।


বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, “আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা ব্যক্তিগতভাবে তাকে সাহায্য করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর সাহায্যের আবেদন করা হলেও কোনো সাড়া মেলেনি।”


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শহিদুল ইসলাম শাহেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “জিমি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছেন বিশ্ববিদ্যালয় কতটা অভিভাবকহীন হয়ে পড়েছে।”


আরও খবর