নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

মিরসরাইয়ে ৩’শ রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ত্রাণ বিতরণ


মিরসরাইয়ে বন্যা কবলিত ৩’শ রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার কাটাছরা ইউনিয়নের তেতৈয়া বাজারে ফ্রি চিকিৎসা ক্যাম্পেইনে ৩’শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করার পাশাপাশি বিভিন্ন এলাকার ইমাম-মুয়াজীনদের সম্মানি, বন্যা কবলিত ২০টি পরিবারকে তোষক বালিশ বেটসীট প্রদান, ৫০ পরিবারকে গৃহস্থালী সামগ্রী ও ৩’শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

মিরসরাই সেবা আধুনিক হাসপাতাল এর উদ্যোগে ও মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. নুরুল আলমের সার্বিক সহযোগিতায় ব্যতিক্রমী পোগ্রামটি অনুষ্ঠিত হয়। ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন চর্ম-যৌন রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাঃ তৌহিদুর রহমান (সোহেল), গাইনী বিশেষজ্ঞ ডাঃ নাঈমা আক্তার, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ নাসির উদ্দিন। এসময় সহায়তা করেন স্থানীয় সমাজসেবী রনি, মোশাররফ হোসেন, হানিফ মিয়াজি ও করিম উদ্দিন। ক্যাম্পেইন পরিদর্শন করেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুুজা জেরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. নুরুল আলম, কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন, সেবা আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান ঈশান, সাংবাদিক আনোয়ার হোসেন ও মোহাম্মদ ইউসুফ।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুুজা জেরিন বলেন, বন্যা কবলিত মিরসরাই উপজেলার মানুষকে উদ্ধার ও ত্রাণ সহায়তার জন্য উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এসেছিলো। বন্যা পরবর্তীতে মানুষের এলার্জি, পানিবাহিত রোগ সহ বিভিন্ন রোগ দেখা দিয়েছে। আজকের ফ্রি ক্যাম্পেইন, ওষুধ বিতরণ ও ত্রাণ সামগ্রী বিতরণ বন্যা দুর্গত ও অসহায় পরিবারগুলোর অনেক উপকার হবে। বেসরকারী ব্যক্তি ও সংস্থাকে এমন মহৎ কাজের জন্য এগিয়ে আসা উচিত।


আরও খবর