প্রশাসনের নাকের ডগায় ময়লার ভাগাড়! নাগেশ্বরী উপজেলা গেটে চরম দুর্ভোগে পথচারী কুতুবদিয়ায় সমুদ্রে ট্রলার ডুবির ঘটনায় ৪জনের মৃত্যু উপজেলা এনসিপির শোক প্রকাশ নড়িয়ায় ৪০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নড়িয়ায় মর্ডান ফ্যান্টাসি কিংডম পার্ক থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার এমপি ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুরের ঘটনায় নেই পদক্ষেপ : ছাত্রদল নেতাকে মারধরের মামলায় ৭ জনের জামিন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ অভয়নগরে সাপের কামড়ে প্রাণ গেল তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীর শার্শার কায়বা ইউনিয়নে যমজ প্রতিবন্ধী দুইভাই পেল হুইল চেয়ার অস্বাভাবিক শিক্ষক মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে সহকর্মী ও শিক্ষার্থীদের মানববন্ধন শ্রীমঙ্গলে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বৃদ্ধি, জনমনে আতঙ্ক আশাশুনির বামনডাঙ্গা স্লুইস গেটে পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা অপসারন শ্রীমঙ্গলে মদ বহনকারী সিএনজিসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুলাই আন্দোলনের বীরত্ব থেকে নেতৃত্বে: নাগেশ্বরী উপজেলা যুবশক্তির নতুন কমিটি ঘোষণা শার্শায় প্রাথমিক বৃত্তি পরীক্ষাতে বাজিমাত করেছে বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরানো হবে: প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল পুনরায় পরিদর্শনের পর সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ জয়পুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত

বাংলাদেশকে হারিয়ে নেপালের মেয়েদের ইতিহাস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-11-2022 02:45:06 pm

ছবি: বাফুফে


◾ স্পোর্টস ডেস্ক 


পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের মেয়েদের পায়ে। ম্যাচে হয়েছে একের পর এক আক্রমণ। কিন্তু শেষ সময়ে একটা ভুল পাল্টে দিল ম্যাচের সমীকরণ। বয়সভিত্তিক সাফে নেপালের কাছে প্রথম হার দেখল বাংলাদেশের মেয়েরা। 


অনূর্ধ্ব-১৫ নারী সাফে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল স্বাগতিক বাংলাদেশ। পরের ম্যাচেই বড় রকমের ধাক্কা খেয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। দাপুটে খেলেও শেষ সময়ের গোলে নেপালের কাছে ১-০ গোলে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল। 


এই জয়ে একটা ইতিহাসও গড়েছে নেপালের মেয়েরা। নারীদের বয়সভিত্তিক ফুটবলে এত দিন নেপালের বিপক্ষে অপরাজেয় ছিল বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম জয় হিমালয়ের দেশটির। জয়ের সঙ্গে অবশ্য দুঃসংবাদও আছে নেপাল শিবিরে। ম্যাচের পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন গোলরক্ষক সুজাতা তামাং। স্ট্রেচারে করে শেষ পর্যন্ত তাঁকে নিতে হয়েছে হাসপাতালে। 


আজ ম্যাচে একের পর এক সুযোগ নষ্ট করেছেন বাংলাদেশের ফুটবলাররা। ১২ মিনিটে প্রথম সুযোগ নষ্ট করেন নুসরাত জাহান মিতু। জয়নব বিবি রিতার পাসে মিতু শট নিতে পারলে গোল পেতে পারত বাংলাদেশ। ১৬ মিনিটেও গোলের সুযোগ নষ্ট। জয়নব বিবির শট নেপালি গোলরক্ষকের গ্লাভস ফসকালে সুযোগের ফাঁকা পোস্ট পেয়েও বল বাইরে পাঠান উমেহ্লা মারমা। ২৪ মিনিটে জয়নব বিবির ফ্রি-কিক প্রতিহত হয় পোস্টে লেগে।


৪১ মিনিটে প্রথমার্ধের সবচেয়ে সহজ সুযোগটাকে নষ্ট করেছেন উমেহ্লা। সতীর্থের বাড়ানো বলে নেপাল গোলরক্ষককে আবারও একা পেয়ে বল পোস্ট উঁচিয়ে মেরেছেন উমেহ্লা।


গোলশূন্য প্রথমার্ধ শেষে খরা কাটাতে দ্বিতীয়ার্ধের শুরুতে দুই বদলি আনেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন। ঐশী আক্তারের বদলি মাঠে নামেন ভুটান ম্যাচের হ্যাটট্রিক পাওয়া ফরোয়ার্ড সুরভি আকন্দ প্রীতি। থুইনু মারমার বদলি নামানো হয় লিভা আক্তারকে। ৬৭ মিনিটে তৃষ্ণা রানীর বদলি হিসেবে নামানো হয় পূজা দাসকে।কিন্তু একের পর এক খেলোয়াড় বদলেও নেপালের জমাট রক্ষণে ফাঁক খুঁজে পায়নি বাংলাদেশ। এই অর্ধের প্রায় পুরোটা সময় খেলার নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখলেও গোল করার মতো একটিও সুযোগ বের করতে পারেনি গোলাম রব্বানী ছোটনের দল।


উল্টো ৮৭ মিনিটে বাংলাদেশ শিবিরকে স্তব্ধ করে জয় সূচক গোল তুলে নেয় নেপাল। মাঝমাঠ থেকে নেপালের ফ্রি-কিক ঠেকাতে সামনে এগিয়ে এসেছিলেন বাংলাদেশি গোলরক্ষক সংগীতা রানী দাস। বাংলাদেশ গোলরক্ষককে এগোতে দেখে প্লেসিং শটে বল জালে জড়িয়ে দেন আগের ম্যাচে চার গোল করা ফরোয়ার্ড বর্ষা অলি।


নেপালের জয়ে শিরোপার সমীকরণটা কঠিন হয়ে গেছে বাংলাদেশের। আগামী পরশু ভুটানের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে স্বাগতিকদের। ১১ নভেম্বর শেষ ম্যাচে আবারও নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে নেপালকে অন্তত ২ গোলের ব্যবধানে হারাতে পারলে তবেই শিরোপা জিতবে বাংলাদেশ।


আরও খবর





6a361c28d8ff5-200626105048.webp
হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল

২৪ দিন ৩ ঘন্টা ১৪ মিনিট আগে


6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

৪০ দিন ১৮ ঘন্টা ৫৮ মিনিট আগে