বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

নেদারল্যান্ডসকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-10-2022 11:05:24 am

সংগৃহীত ছবি

◾ স্পোর্টস ডেস্ক 


একে একে ৭টি বিশ্বকাপ গেছে। বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডের জয়টা অধরাই রয়ে যায়।অষ্টম বিশ্বকাপে এসে অধরা সেই আক্ষেপটা ঘুচাতে পারল সাকিব আল হাসানরা। 


বিশ্বকাপের সুপার টুয়েলভে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে জয় পেল বাংলাদেশ।


বাংলাদেশের দেওয়া ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তাসকিন আহমেদের বোলিং নৈপুণ্যে ১৩৫ রানে অল আউট হয়েছে নেদারল্যান্ডস। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তাসকিন।


লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে প্রথম ধাক্কা খায় নেদারল্যান্ডস। প্রথম দুই বলে তাসকিন আহমেদের শিকার হয়ে ফেরেন ডাচ ওপেনার ভিক্রমজিত সিংক আর বাস ডি লিডি। 


সেখান থেকে দলকে টেনে নেওয়ার চেষ্টা করছিলেন টম কোপার ও ম্যাক্স। কিন্তু সাকিব আল হাসানের ওভারে এই দুইজন হয়েছেন রান আউট।


এরপর নিরন্তর চেষ্টা করে যাচ্ছিলেন কলিন অ্যাকারম্যান। তার ৪৮ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংস বাংলাদেশের জন্য ভীতির কারণ হয়ে উঠছিল। তার দৃঢ়তায় মূলত ১৫ রানে ৪ উইকেট হারানোর পরও ১৩৫ রান পর্যন্ত যেতে পেরেছে নেদারল্যান্ডস। 


তাসকিনের ৪ উইকেটের সঙ্গে হাসান মাহমুদ যোগ করেন আরও দুই উইকেট। ৪ ওভারে ৩২ রান দিয়ে সাকিব আল হাসান পেয়েছেন ১ উইকেট। সৌম্য সরকারও নিয়েছেন ১ উইকেট। ইনিংসের একেবারে শেষ বলে এসে অল আউট হয়ে যায় ডাচরা।


উইকেটের দেখা পাননি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। উইকেট না পেলেও কৃপণ বল করেছেন তিনি। ৪ ওভারে দিয়েছেন মাত্র ২০ রান। সবচেয়ে কৃপণ বল করেছেন হাসান মাহমুদ। তিনি ৪ ওভারে দিয়েছেন কেবল ১৫ রান। 


এর আগে হোবার্টের বেলেরিভ ওভালে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ৮ উইকেট হারিয়ে অনেক কষ্টে ১৪৪ রান করে সাকিবরা।


২৭ বলে ৩৮ রান করেন আফিফ হোসেন। ইনিংসের সবচেয়ে বেশি রান এটিই। শেষ দিকে ১২ বলে ২০ রান করে বাংলাদেশের রান ১৪০-এর কোটা পার করতে বড় ভূমিকা মোসাদ্দেক হোসেনের।


এর বাইরে কোনো ব্যাটারই উল্লেখযোগ্য হারে জেগে উঠতে পারেননি।


লিটন ১১ বলে ৯ আর সাকিব ৯ বলে ৭ রান নিয়ে আউট হয়েছেন। এর আগে ১৪ বলে সৌম্য করেন ১৪ রান আর শান্তর ব্যাট থেকে ২০ বলে আসে ২৫ রান। নুরুল হাসান সোহান করেছেন ১৩ রান। 

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২২ দিন ১১ ঘন্টা ১১ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৫ দিন ১৮ ঘন্টা ১৭ মিনিট আগে