বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

দরিদ্র শিশুদের মুখে হাসি ফুটালো ফ্রেন্ডশিপ-৯৮, করেরহাট

এম আনোয়ার হোসেন, মিরসরাই ::: ইহান উদ্দিন ইমনের বাবা নেই। মা কোনভাবে সংসারের ঘানি টানছেন। সংসারের অভাব অনটনের কারণে ঈদে ভালো জামাকাপড় পরিধানের সুযোগ হয়না। প্রথম শ্রেনীতে পড়ুয়া ইমন ফ্রেন্ডশিপ-৯৮, করেরহাটের উপহার পাঞ্জাবী, পায়জামা ও টুপি পেয়ে খুশিতে আত্নহারা। ইমনের মতো তানভীর হোসেন, সাব্বির হোসেন, আরিফ হোসেন সিফাত, সাইদুল ইসলাম, ইমরান হোসেন নিশাত, শুভ, আশরাফুল ইসলাম রিফাত, নাজিম উদ্দিন জিসান, আরিব হোসেন, জাহান ইসলামের মুখে হাসি ফুটিয়েছে ফ্রেন্ডশিপ-৯৮, করেরহাট। সবসময় ব্যতিক্রমী আয়োজন করে আলোচনায় থাকা ফ্রেন্ডশিপ-৯৮, করেরহাট শুধু দরিদ্র শিশুদের ঈদ উপহার দেয়নি, আয়োজন করে ইফতার মাহফিলের। এতে সর্বস্তরের প্রায় ২ শত মানুষ অংশগ্রহণ করে। শুক্রবার করেরহাট ইউনিয়নের গেড়ামারা ছাদেক কোম্পানি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনির্বাণ যুব ক্লাবের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ-৯৮, করেরহাটের সভাপতি সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি দীন মোহাম্মদ, সহ-সভাপতি একরামুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, অর্থ সম্পাদক শামসুদ্দীন নয়ন, যুগ্ম অর্থ সম্পাদক নেজাম উদ্দিন, ধর্মীয় সম্পাদক নাসির উদ্দিন, সদস্য আলমগীর হোসেন, মোরশেদ আহমদ, অনির্বাণ যুব ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিন ও সাধারণ সম্পাদক শামীম ওসমান প্রমুখ। এছাড়া ফ্রেন্ডশিপ-৯৮, করেরহাটের উদ্যোগে গেড়ামারা ছাদেক কোম্পানি প্রাথমিক বিদ্যালয়ের মেঝে নির্মাণের জন্য ১০ হাজার টাকা অনুদান এবং সম্বলহীন দরিদ্র ব্যক্তিকে ৫ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।

Tag
আরও খবর