কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে হামলায় মামুন কারাগারে ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে বসতভিটায় শাক-সবজি চাষের উপর প্রশিক্ষণ ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ

বাংলাদেশি ছাগল নিয়ে গেলেন ব্রুনাইয়ের সুলতান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-10-2022 02:07:24 am

সংগৃহীত ছবি

◾ নিউজ ডেস্ক


তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে গতকাল সোমবার (১৭ অক্টোবর) সকালে ঢাকা ত্যাগ করেছেন ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদ্দৌলাহ। সঙ্গে নিয়ে গেছেন উপহার হিসেবে বাংলাদেশের দেওয়া উন্নত জাতের পাঁচটি ছাগল। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, ব্রুনেইয়ের সুলতানকে ছাগলগুলো ‘ব্রিডিংয়ের’ জন্য দেওয়া হয়েছে। ব্রুনেইয়ের কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ থেকে আগেই ছাগল নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল।সে অনুযায়ী এই ছাগল উপহার দেওয়া হয়েছে।


বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ব্রুনাইয়ের সুলতানকে বিদায় জানান। এর আগে গতকাল রবিবার (১৬ অক্টোবর) শীর্ষ বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছিলেন, ‘ছাগল উনার (ব্রুনেই সুলতানের) খুব পছন্দ। উনি যাওয়ার সময় আমরা কিছু (ছাগল) দিয়ে দেব। আসার পর থেকেই আমরা উনাদের ছাগলের কাচ্চি খাওয়াচ্ছি। কারণ ওনারা এটি খুব পছন্দ করেন। ’ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সোমবার সকালে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রুনেইয়ের সুলতানকে বিদায় জানান। সুলতান ও তার সফরসঙ্গীদের বহনকারী রয়াল ব্রুনেই এয়ারলাইনসের বিশেষ ভিভিআইপি ফ্লাইট সকাল ৯টা ২৫ মিনিটে বিমানবন্দর ছেড়ে যায়।


উল্লেখ্য, এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে ব্রুনেইয়ের সুলতান গত শনিবার দুপুরে ঢাকায় আসেন। প্রথম দিন তিনি রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন। ব্রুনেইয়ের সুলতান গতকাল বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। ওই বৈঠক শেষে দুই দেশ জ্বালানিসহ বিভিন্ন খাতে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে।


আরও খবর