জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ

রংপুর অঞ্চল অচল করে দেয়ার হুমকি দিলেন বিএনপির নেতাকর্মীরা

নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বেগম খালেদা জিয়ার ভাগনে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নিঃশর্ত মুক্তি না দিলে রংপুর অঞ্চল অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। গত কয়েকদিন ধরে তুহিনের মুক্তির দাবিতে নীলফামারী, সৈয়দপুর, কিশোরগঞ্জসহ বিভিন্ন এলাকায় মানববন্ধন ও সমাবেশ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার দুপুরে বিভিন্ন পেশাজীবী সংগঠন ও রংপুরস্থ নীলফামারীবাসীর ব্যানারে রংপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন থেকে তুহিনের মুক্তির দাবি ও রংপুর অঞ্চল অচল করে দেয়ার হুশিয়ারি জানানো হয়।


রবিবার (৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) রংপুর আঞ্চলিক চ্যাপ্টারের মহাসচিব ড. মো. মোস্তাহেদ হোসেন ফায়ার।


ড. মো. মোস্তাহেদ হোসেন ফায়ার বলেন, ইঞ্জিনিয়ার শাহারিন ইসলাম তুহিন একজন পরিছন্ন রাজনীতিবিদ। তিনি পেশাজীবীদের অহংকার। তার বিরুদ্ধে তৎকালীন ফখরুদ্দিন সরকার নিজ এলাকা ডোমার-ডিমলাসহ গোটা নীলফামারী ঘুরেও এই সৎজন মানুষের বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করতে না পেরে জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড ও দুদককে ব্যবহার করে তার বিরুদ্ধে তিনটি মিথ্যা মামলা দায়ের করেন। শুধু তাই নয় ২০০৮ সালে তরিঘড়ি করে আদালতকে প্রভাবিত করে মামলার রায় প্রদান করেন। সেখানে তাকে কর ফাঁকির মামলায় আদালত একটিতে তিন বছর ও একটিতে পাঁচ বছর রায় প্রদান করে। 


তিনি আরো বলেন, দুদকের একটি মামলায় তাকে আদালত দশ বছর সাজা দেন। রায় ঘোষণার দীর্ঘ প্রায় ১৭ বছর পর ২৯ এপ্রিল ২০২৫ সালে তিনি আদালতে আত্মসমর্পণ করে। এইদিন আত্মসমর্পণের পর দুটি পৃথক আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


রংপুরের মানববন্ধনে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু, মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির সদস্য জেলা যুবলের সভাপতি নাজমুল ইসলাম নাজু, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুবদল নেতা মনিরুজ্জামান সুইডেন, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম। পেশাজীবী সংগঠনের মধ্যে ইঞ্জিনিয়ার আলতাফ, রফিক, ডাক্তার নিখিল রায়, কৃষিবিদ হালিম, কৃষিবিদ লাভলু, অ্যাডভোকেট শফি, জিয়া পরিষদের রোকনুজ্জামান রোকন, তানজিমসহ অনেকেই। 


বক্তারা বলেন জিয়া পরিবারের অন্যতম সদস্য নীলফামারীর অভিভাবক ইঞ্জিনিয়ার ইসলাম শাহরিন ইসলাম তুহিন এর নিঃশর্ত মুক্তি দিতে হবে তা না হলে আগামীতে ধরনের কর্মসূচি পালনকরা হবে।

Tag
আরও খবর



6ac5ed666b270-071026125742.webp
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা

৩ দিন ১৯ ঘন্টা ৩৯ মিনিট আগে