স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ

নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন সকল পদ স্থগিত হাইকোর্ট।

নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন স্থগিত হাইকোর্ট।



নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন সকল পদ স্থগিত হাইকোর্ট। 


রিপন মজুমদার বেগমগঞ্জ নোয়াখালী প্রতিনিধি:


আপিল বিভাগের আদেশ প্রতিপালনার্থে নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনের সকল পদের নির্বাচন স্থগিত করেছে কমিশন। একইসাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল রাখার সিদ্ধান্ত ও পদ্ধতিগতভাবে কার্যক্রম গ্রহণের সকল ব্যবস্থা নিয়েছেন নির্বাচন কমিশন।


মঙ্গলবার (১১ অক্টোবর) বিকালে নির্বাচন পরিচালনা-২ এর উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।


নোয়াখালী থেকে বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত চিঠিতে আগামী ১৭ অক্টোবরের জেলা পরিষদ নির্বাচনে সকল পদের নির্বাচন স্থগিত করণের বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি।


জানা গেছে, নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে মনোয়নপত্র জমা দেওয়ার পর যাচাই বাছাইয়ের ও প্রত্যাহারের পর চেয়ারম্যান পদে দুইজন, সাধারণ সদস্য পদে ২৭ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৫ জন নির্বাচনে অংশগ্রণের জন্য চুড়ান্তভাবে মনোনিত হন।


প্রাথমিক যাচাই বাছাইয়ের সময় ব্যাংকের ঋণ খেলাপির অভিযোগে মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয় চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটুর। পরবর্তীতে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করেও টিকেনি টিটুর মনোনয়ন। পরে টিটুর আবেদনের প্রেক্ষিতে তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন উচ্চ আদালত (হাইকোর্ট)। পরে হাইকোর্টের আদেশ পুনরায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরবর্তিতে আবেদনের শুনানি করেন বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন চেম্বার আদালত। আদালত শুনানি শেষে সদস্য পদে নির্দিষ্ট তারিখে নির্বাচন দেয়ার ও চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত রেখে আগামী ১৮ অক্টোবর পুর্ণাঙ্গ বেঞ্চে নিষ্পত্তির জন্য দিন ধার্য করা হয়।


উল্লেখ্য, জেলার ৯টি কেন্দ্রের বিপরীতে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৩০৬ জন, যারমধ্যে পুরুষ ৯৯৮ জন আর নারী ভোটার রয়েছেন ৩০৮ জন।

আরও খবর