মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন : চেয়ারম্যান পদে নৌকা পেলন বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেয়েছেন দলটির রাজশাহী মহানগরীর সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।  শনিবার বিকেলে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা শেষে প্রার্থীদের নাম ঘোষণার পর বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।


সংশ্লিষ্ট সূত্র জানায়, মীর ইকবাল নিজেও বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সন্তান। আওয়ামী লীগের প্রবীণ এই নেতা ১৬ বছর রাজশাহী নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ২০০৪ সাল থেকে তিনি এখন অদ্যাবধি দলটির রাজশাহী মহানগরীর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।


নৌকার টিকেট পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাইলে বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, ‘সারা জীবন আওয়ামী লীগের রাজনীতি করে গেছি। জীবনের শেষ সময়ে এসে নির্বাচনে অংশ নিতে চাচ্ছি। দল আমাকে মনোনয়ন দিয়েছে। আশা করি রাজনৈতিক সহকর্মীরা সহযোগিতা এবং ভোটাররা আমাকে ভোট দিয়ে দলের সিদ্ধান্তকে সম্মান দেবে।’


রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন বলেন, ‘রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১৮৫ জন। উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য, পৌরসভার মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর এবং সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলররা জেলা পরিষদ নির্বাচনের ভোটার। তাদের ভোটে রাজশাহীতে একজন চেয়ারম্যান ও ১২ জন সদস্য নির্বাচিত হবেন। এর মধ্যে তিনজন সংরক্ষিত মহিলা সদস্য।’


উল্লেখ্য, ২০১৮ সালে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন হয়। সে বার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন প্রবীন আওয়ামী লীগ নেতা মরহুম মাহবুব জামান ভুলু। তবে আওয়ামী লীগ নেতা ও বর্তমান প্রশাসক মোহাম্মদ আলী সরকার বিদ্রোহী প্রার্থী হয়ে বিজয়ী হন। এবারও তিনি দলীয় মনোনয়ন চেয়েছিলেন। তিনিসহ এবার ১০ জন আওয়ামী লীগ নেতা দলীয় মনোনয়নের জন্য আবেদন করেন। যাদের মধ্যে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল নৌকার টিকেট পেলেন।


Tag
আরও খবর