শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

রমজানে দান সদকার ফজিলত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-04-2023 03:00:10 am

© সংগৃহীত ছবি


রহমত এর মাস রমজান। এ মাসকে ঘিরে সকল মুসলমানরা মনে নানা রকম স্বপ্ন বুনে থাকে। কীভাবে এ পবিএ মাহে রমজান মাসে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়?দেখতে দেখতে পবিএ মাহে রমজান প্রায় চলেই যাচ্ছে। ধর্ম প্রাণ মুসলমানদের জন্য এ মাসটি খুবই গুরত্বপূর্ণ। 


আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) যেমন এ মাসে ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতেন।ঠিক তেমনি দান খয়রাত এর মাধ্যমে অন্যকে সাহায্য করার পরিমাণ ও বাড়িয়ে দিতেন।


মানুষ সৃষ্টির সেরা জীব।অন্যের দুঃখে দুঃখিত হওয়া, অন্যের কষ্টে কষ্ট অনুভব করাই একমাএ প্রকৃত মানুষের লক্ষণআমরা পবিত্র মাহে রমজান মাসে সারাদিন রোজা রাখার পর অনেকেই প্রচুর অর্থ খরচ করে ইফতার পার্টির আয়োজন করে থাকি। 


ঠিক ঐ মুহূর্তে আমাদেরই ঘরের পাশের কোনো কোনো প্রতিবেশী যাদের "নুন আনতে পান্তা ফুরায় অবস্থা" তারাও ইফতার করে আল্লাহর সন্তুষ্টির জন্য। 

আমরা কি একবারটিও তাদের দিকে লক্ষ্য করেছি,কতটা কষ্টের মধ্যে দিয়ে তারা তাদের জীবন যাপন অতিবাহিত করছে।


এইতো করোনা মহামারীর পর আমাদের চেনা জানা অনেক প্রতিবেশী হারিয়েছে তাদের কর্মসংস্থান একবারটিও কি সেদিকে দৃষ্টিপাত করেছি?এটাই কি প্রকৃত মুসলমানদের লক্ষণ?এটাতো হযরত মুহাম্মদ(সাঃ) জীবনাদর্শ নয়।ওনি তো অন্যের মুখে সবর্দাই হাসি ফুটাতে চাইতেন।


তাই চলুন না, ইফতার পার্টিতে আমরা যে অতিরিক্ত অর্থ খরচ করি।সেটা বাঁচিয়ে অসহায় মানুষের দিকে" সহযোগিতার হাত বাড়িয়ে দেই"। হতে পারে এর দ্বারা একটি পরিবারের একটি শিশুর মুখে হাসি ফুটবে।সেই হাসিই হয়তো আখিরাতের মুক্তির জন্য ওসিলা হয়ে দাঁড়াতে পারে।

আর এভাবেই আমরা হযরত মুহাম্মদ (সাঃ) এর আর্দশ গ্রহন এর মাধ্যমে সন্তুষ্টি অর্জন করতে পারি একমাএ আল্লাহ'তালার।

তাই চলুন সবাই আমাদের নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর মতো অসহায় মানুষদের দিকে "সহযোগীতার হাত বাড়িয়ে দেই"।



লেখক: মহিন মিয়া

শিক্ষার্থী ঢাকা কলেজ 

আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৪১ দিন ১০ ঘন্টা ২৩ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১১৭ দিন ১৭ মিনিট আগে