নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উখিয়ার বাজারে উপজেলা প্রশাসনের মোবাইল কোট' ১৮ হাজার টাকা অর্থদণ্ড

কক্সবাজারের উখিয়া বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোট এর অংশ হিসেবে উখিয়া বাজারে অভিযান চালিয়েছে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।


মঙ্গলবার (২২ অক্টোবর) উখিয়া বাজারে উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোট এর অংশ হিসেবে উখিয়া বাজারে অভিযান পরিচালনা করেন তিনি।


এ সময় পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং মোবাইল কোট পরিচালনা করে উখিয়া মিষ্টি ঘর ব্যাকারীতে পণ্যের মোড়কে উৎপাদন, মেয়াদের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকার দায়ে পাঁচ হাজার টাকা, মুরগী বাজারে মূল্য তালিকা না থাকার দায়ে জসিমকে তিন হাজার টাকা, ও দুটি তরকারি দোকানে দশ হাজার টাকা সহ মোট আঠারো হাজার টাকা অর্থদণ্ড করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বলেন, উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোট এর অংশ হিসেবে উখিয়া বাজারে অভিযান পরিচালনা করে ৪টি মামলায় ১৮,০০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ব্যবসায়ীরা যাতে পণ্যের দাম বাড়াতে না পারে সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে। উপজেলা প্রশাসনের এ অভিযান অব‌্যাহত থাক‌বে।

Tag
আরও খবর