নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ফোন কেড়ে নিয়ে হু'মকি, হা'মলার শিকার দুই গণমাধ্যমকর্মী

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত স্থানীয় শিক্ষকরা আন্দোলন করছেন চার দফা দাবীতে। রবিবার(১৫ সেপ্টেম্বর) কক্সবাজার শহরেও ছিলো তাদের কর্মসূচি। আন্দোলনের অবস্থান কর্মসূচি চলাকালীন অংশ নেওয়া কতিপয় আন্দোলনকারীর হেনস্তার শিকার হয়েছেন দুই সংবাদকর্মী, কেড়ে নেওয়া হয়েছে ফোন।


হামলার শিকার সাংবাদিকরা হলেন, কক্সবাজারের স্থানীয় দৈনিক দৈনিন্দন এর উখিয়া উপজেলা প্রতিনিধি ইমরান আল মাহমুদ ও দৈনিক আজকের কক্সবাজার বার্তার রিপোর্টার এন.এ সাগর। সংবাদ সংগ্রহের সময় আচমকা তেড়ে এসে ইমরানের হাতে থাকা ফোনটি ছিনিয়ে নেন ইসমাইল নামের যুবক। 


নিজেকে উখিয়ার বড় নেতা দাবি করে ইসমাইল বলেন, "আমাকে চিনস? আমি উখিয়ার বড় নেতা! তোদের ইনফর্ম কে করছে, এখানে কেনো আসছিস?"এভাবে মন্তব্য করে ইসমাইল তাকে হেনস্তা করতে থাকেন বলে জানান ভুক্তভোগী ইমরান।


এ সময় ইমরানের সাথে থাকা সহকর্মী সাগর ঘটনার প্রতিবাদ করলে তার উপরও ক্ষিপ্ত হয় ইসমাইলসহ তার সাথে থাকা সহযোগীরা।


পরে মোবাইল ফেরত পেলেও এমন আচরণ ইমরানকে হতাশ করেছে জানিয়ে তিনি বলেন, " এটাতো অনাধিকার চর্চা, আমরা সংবাদ প্রচার করে তাদের সহযোগিতা করছি অথচ আমাদের উপর হামলা হলো। "


এ বিষয়ে জানতে চেয়ে উখিয়ার রাজাপালং এর ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ সুলতানের পুত্র ইসমাইলের মুঠোফোনে যোগাযোগ করেও তার মন্তব্য পাওয়া যায়নি।

Tag
আরও খবর