নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাজাপালং ইউপি’র উপ নির্বাচনে প্রতীক পেলেন চার চেয়ারম্যান প্রার্থী

উখিয়ার রাজাপালং ইউপির উপ নির্বাচনে অংশ নেওয়া চার চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী প্রতীক পেয়েছেন।


বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে উখিয়া উপজেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয় বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা ও আলোচিত এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান।


জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী'র ভাতিজা সাদমান জামী চৌধুরী সর্বশেষ ২০২১ সালের নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন, এবার তিনি এই প্রতীক চেয়েছিলেন।


তবে আরেক প্রার্থী উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মকবুল হোসাইন মিথুন ও একই প্রতীক প্রত্যাশী হওয়ায় লটারীতে তিনি 'ঘোড়া' পেয়েছেন,জামী'কে দেওয়া হয়েছে চশমা প্রতীক।


এছাড়াও ফরিদুল আলম মোটর সাইকেল ও আব্দুল মালেক চৌধুরী টেলিফোন প্রতীক পেয়েছেন।


এই নির্বাচনে অংশ নেওয়া হুমায়ুন কবির চৌধুরী'র মনোনয়ন জেলা নির্বাচন কার্যালয় বাতিল করলেও হাইকোর্টের আদেশে তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন বলে জানা গেছে।


আদেশপত্র হাতে পেলে তিনিও প্রতীক পাবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।


২৭ জুলাই, ইভিএমে ১৫ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের চেয়ারম্যান নির্বাচিত করবেন এই ইউনিয়নের ৪২৫৯৮ জন ভোটার।

Tag
আরও খবর