নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রোহিঙ্গার বসতঘরে মিললো অস্ত্র ও গুলি!

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে ক্যাম্প-৮ ওয়েস্ট এর একটি বসতঘর থেকে ওয়ানশুটারগান ও গুলিসহ শামসুল আলম(৩৫) নামের এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ১৪ এপিবিএন সদস্যরা।

গতকাল রবিবার(৩০ জুন) রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১৪ এপিবিএন অধিনায়ক(অতিরিক্ত ডিআইজি) মো. ইকবালের নির্দেশে ও সহ অধিনায়ক পুলিশ সুপার আরেফিন জুয়েলের তত্বাবধানে সহকারী পুলিশ সুপার অংশু কুমার দেব’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল জানান,”গ্রেফতার আসামি ক্যাম্প-৮ ওয়েস্ট এর এইচ-৩৭ ব্লকের আব্দুর রাজ্জাকের ছেলে শামসুল আলম। তার বসতঘর থেকে একটি ওয়ানশুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিকে অস্ত্র ও গুলিসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও ক্যাম্পে অপরাধ দমনে ১৪এপিবিএন সর্বদা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ সক্রিয় ভূমিকা রেখে যাচ্ছে বলে জানান তিনি।”

Tag
আরও খবর