নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ক্যাম্প থেকে তুলে নিয়ে রোহিঙ্গা যুবককে হত্যা করলো আরসা

কক্সবাজারের উখিয়ায় ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে এক রোহিঙ্গাকে ক্যাম্প থেকে তুলে নিয়ে গুলি করে হত্যার পর লাশ ধানক্ষেতে ফেলে রেখে যায় আরসা সন্ত্রাসীরা।


উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানিয়েছেন, শুক্রবার রাতে উখিয়া উপজেলার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-১৪ ব্লকে এ ঘটনা ঘটেছে।



নিহত মো. খাইরুল আমিন (৩৬) উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-১৪ ব্লকের বাসিন্দা জমির হোসেনের ছেলে।



স্থানীয়দের বরাতে শামীম হোসেন বলেন, শুক্রবার রাতে ক্যাম্পে নিজের বসত ঘরের সামনে থেকে সন্ত্রাসী সংগঠন আরসা’র কমান্ডার মো. সলিমের নেতৃত্বে একদল দুর্বৃত্ত খাইরুল আমিনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। পরে ক্যাম্পটি সংলগ্ন মোছারখোলা বাঙ্গালী পাড়ায় নিয়ে তাকে লক্ষ্য কয়েকটি গুলি করে দুর্বৃত্তরা। এরপর লাশ ধানক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়।


স্থানীয় লোকজন ধানক্ষেতে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মৃতদেহটি উদ্ধার করেছে।


ওসি বলেন, কিছুদিন আগেও খাইরুল আমিন সন্ত্রাসী সংগঠন আরসা’র সদস্য ছিলেন। সম্প্রতি তিনি রোহিঙ্গাদের আরেকটি সংগঠন আরএসও’তে যোগ দিয়েছেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে।



নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান শামীম হোসেন।

Tag
আরও খবর