নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জি-৩ রাইফেল সহ আরসার গান কমান্ডার আটক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে একটি জি-৩ রাইফেল ও ৫ রাউন্ড তাজা গুলি’সহ আরসার গান গ্রুপ কমান্ডারকে গ্রেফতার করেছে র‌্যাব।গ্রেফতারকৃত হলো উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৭ ব্লকের বাসিন্দা মৃত আলী জোহর এর ছেলে জাকারিয়া (৩২)।


বৃহস্পতিবার(১৩ জুন)রাতে উখিয়ার ১০ রোহিঙ্গা ক্যাম্পর বিশেষ অভিযান চালানো হয়।

র‌্যাব ১৫-এর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মিডিয়া মো. আবু সালাম চৌধুরী সত্যতা নিশ্চিত করেন।


র‌্যাব সুত্রে জানা যায়, সে জোরপূর্বক বাস্তুচ্যুত পার্শ্ববর্তী দেশের নাগরিক এবং সন্ত্রাসী সংগঠন আরসার গান গ্রুপ কমান্ডার হিসেবে বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পে কিলিং মিশনে অংশগ্রহণ করত। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্বীকার করে যে, কিলিং মিশনে ব্যবহৃত অস্ত্র উখিয়ার পালংখালী ইউনিয়নের ঘাটি বিলে লুকিয়ে রাখত।


উদ্ধারকৃত অস্ত্রটি পাশ্ববর্তী মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতৃর্ক ব্যবহৃত বলে র‌্যাব জানিয়েছেন।


গ্রেফতারকৃত আসামীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


এ পর্যন্ত র‌্যাব সদস্য উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১১৭জন আরসার সদস্যকে গ্রেফতার করেছেন। এসময় তাদের কাছ থেকে ৫৩.৭১ কেজি বিস্ফোরক, ০৫টি গ্রেনেড, ০৩টি রাইফেল গ্রেনেড, ১০টি দেশীয় তৈরী হ্যান্ড গ্রেনেড, ১৪টি বিদেশী আগ্নেয়াস্ত্র, ৫৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১৭৮ রাউন্ড গুলি/কার্তুজ, ৬৭ রাউন্ড খালি খোসা, ০৪টি আইডি ও ৪৮টি ককটেল উদ্ধার করা হয়।

Tag
আরও খবর