নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার পরিকল্পনাকারীসহ গ্রেফতার -৫

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের আলোচিত মাস্টার মহিবুল্লাহ হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী, সেভেন মার্ডার ও গোয়েন্দা সংস্থা’র কর্মকর্তা হত্যাকান্ডে সরাসরি অংশগ্রহণ ও হত্যা, অস্ত্র, অপহরণ’সহ ২১টির অধিক মামলার আসামী ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে নেতৃত্বদানকারী মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসা'র অন্যতম মূলহোতা মোঃ শহিদুল ইসলাম প্রকাশ মৌলভী অলি আকিজ'সহ পাঁচজন জনকে গ্রেফতার করেছে র‌্যাব- ১৫।


সোমবার (১০ জুন) দিবাগত রাতে রোহিঙ্গা ক্যাম্প-৪ এ বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 


গ্রেফতারকৃত আসামিরা হলেন, উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি- ব্লকের মৃত আবুল বাশার প্রকাশ মৌলভী নাছের ছেলে মোঃ শহিদুল ইসলাম প্রকাশ মৌলভী অলি আকিজ (৫০), ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পর ডি ব্লকের মৌলভী আনোয়ারের ছেলে মোঃ ফয়সাল প্রকাশ মাস্টার ফয়সেল (২৮), ক্যাম্প-২০ এর -মৃত মৌলভী রহমত উল্ল্যার ছেলে হাফেজ ফয়জুর রহমান (২৪), বালুখালী ক্যাম্প-৮/ই ব্লক-বি/৪৪ এর মৃত করিম উল্ল্যার ছেলে মোঃ সালাম প্রকাশ মাস্টার সালাম (২০), ও উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প-২২ এর -আনু মিয়ার ছেলে মোঃ জুবায়ের (২৪)।


এসময় তাদের কাছ থেকে ০১টি বিদেশী পিস্তল, ০১টি দেশীয় তৈরী এলজি, ০১টি ওয়ানশুটার গান, ১০ রাউন্ড কার্তুজ, ০২ কেজি বিস্ফোরক দ্রব্য, ০৩টি বাটন মোবাইল ফোন এবং নগদ ২,৫০০/- (দুই হাজার পাঁচশত টাকা) উদ্ধার করা হয়। 


সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন। 


তিনি বলেন, আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ সন্ত্রাসীরা ক্যাম্প ৪ এ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে এ পর্যন্ত আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরণও উদ্ধার করা হয়।


তিনি আরও বলেন , আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজ রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যা ও রোহিঙ্গা ক্যাম্পে চাঞ্চল্যকর সেভেন মার্ডারের অন্যতম পরিকল্পনাকারী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণসহ ২১টির বেশি মামলা রয়েছে।


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা ।

Tag
আরও খবর