নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শতভাগ হয়রানি ও ভোগান্তি ছাড়াই মিলবে ভূমিসেবা’ উখিয়ায় ভূমিসেবা সপ্তাহ শুভ উদ্বোধন

 কক্সবাজারের উখিয়া উপজেলায় ভূমিসেবা সপ্তাহ-২০২৪ এর শুভ উদ্বোধন, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে এক র‍্যালী অনুষ্ঠিত হয়।


শনিবার (৮ জুন) ২০২৪ খ্রিঃ সকাল ১১টায়, কক্সবাজার জেলার উখিয়া উপজেলাতে ”স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেহ আহমদ এর সভাপতিত্বে স্মার্ট ভূমিসেবার শুভ উদ্বোধন, র‍্যালী ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।




উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেহ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শামীম হোসেন, উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন, উখিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সৈয়দ হোসেন, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাবু রতন কান্তি দে, উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার, সার্ভেয়ার ও অন্যান্য কর্মচারীবৃন্দ, সাংবাদিক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।




উপজেলা সহকারী কমিশনার বলেন, শতভাগ হয়রানি, ভোগান্তি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা। আজ ৮ জুন থেকে আগামী ১৪ জুন পর্যন্ত এ কর্মসুচি চলবে উখিয়া উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে। ভূমি সংক্রান্ত সেবাগুলোর মধ্যে পাওয়া যাবে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়া, মৌজা ম্যাপ, খতিয়ান দেওয়াসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা। তিনি আরো জানান, ভূমি সমস্যা প্রশমিত করার জন্য বিদ্যমান আইন ও বিধির সংস্কার, নতুন আইন প্রণয়ন, মানব সম্পদ ব্যবস্থাপনা সিস্টেম (এইসআরএমএস) প্রবর্তন করা হয়েছে। দেশব্যাপী চলমান এ সব স্মার্ট ভূমিসেবার পাশাপাশি বিনামূল্যে ভূমি বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ‘ভূমি সেবা ও পরামর্শ কেন্দ্র’ চালু করা হয়েছে।

Tag
আরও খবর