নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

হাসি মুখ ফাউন্ডেশন এর বিশেষ সাধারণ সভা সম্পন্ন।

গতকাল শুক্রবার ০৭ জুন, ২০২৪ ইং উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন হাসি মুখ ফাউন্ডেশন এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।


সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জাহেদ। সভার সঞ্চালনা করেন, সদস্য জাহেদা বেগম। সদস্য তাওহীদ কর্তৃক পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সভা'র সূচনা হয়। সভায় বিগত বছরের সাংগঠনিক অর্জন, চ্যালেন্জ ইত্যাদি নিয়ে আলোচনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদুয়ান। সভায় পরবর্তী বছরের নির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। পরবর্তী বছরের কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করেন নারী বিষয়ক সম্পাদক শারমিন জান্নাত মুক্তা ও নারী শক্তি প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন সহ নারী বিষয়ক সম্পাদক রোকসানা আক্তার। পাশাপাশি সংগঠনের রক্ত ব্যবস্থাপনা শাখা ব্লাড সেল এর কর্মকাণ্ড ও বাৎসরিক পরিকল্পনা আলোচনা করেন সমন্বয়ক আব্দুল করিম। এতে আরো বক্তব্য রাখেন প্রচার সম্পাদক ইমরান আল মাহমুদ, উপ প্রচার সম্পাদক আবু সুফিয়ান, আইন বিষয়ক সম্পাদক শাহ আলম ও দপ্তর সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মাহাবুব কাউসার। প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনের কাজের প্রশংসা করেন এবং এগিয়ে যাওয়ার অনুপ্রেরণামূলক প্রতিশ্রুতি প্রদান করেন।


সভায় উপস্থিত সংগঠনের সদস্যরা এবং বক্তারা সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

আরও খবর