নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

যৌথ অভিযানে ৫ রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজরের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাব-১৫ এবং ৮ ও ১৪ এপিবিএন পুলিশ যৌথ অভিযান চালিয়ে মাদক মারামারিসহ বিভিন্ন মামলার পাঁচজন ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামিকে গ্রেফতার করেছে।


সোমবার (১৫ এপ্রিল) এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী। তিনি বলেন, গত শনিবার রাতে উখিয়ার বিভিন্ন ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত রোহিঙ্গারা হলেন, কুতুপালং ১ নম্বর ক্যাম্পের ২-জি ব্লকের মৃত আব্দুর রহমির ছেলে আব্দুর শুক্কর (৫০); ৩-জি ব্লকের মৃত জুহুর আহাম্মদ এর ছেলে মোহাম্মদ ছলিম (৪০); ১১/এফ ব্লকের আবুল হাশেম এর ছেলে ইকবাল হোসেন (৪০); ১২/জি ব্লকের নাদির হোছন এর ছেলে মো. রশিদ (৩৫) ও ক্যাম্প-২ এর ৩৬/বি ব্লকের মৃত নূর মোহাম্মদ এর ছেলে আব্দুর শুক্কুর প্রকাশ পেঠান শরীফ (৩৫)।


মো. আবু সালাম চৌধুরী জানান, আব্দুর মুক্কুরে বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে; মোহাম্মদ ছলিমের বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামালা রয়েছে; ইকবাল হোসেনের বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে; মো. রশিদের বিরুদ্ধে উখিয়া থানার মামলা রয়েছে। এছাড়া আটককৃত অন্যরাও বিভিন্ন মামলার আসামি। আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গত ১৩ এপ্রিল রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এবং ৮ ও ১৪ এপিবিএন কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বিভিন্ন ক্যাম্পে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামিরা নিজেকে সংশ্লিষ্ট মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে স্বীকার করে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।


গ্রেফতারকৃত আসামিদের সংক্রান্তে পরবর্তী আইনানুগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর