নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উখিয়া থেকে অপহৃত স্কুলছাত্রী দেড় মাস পর উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় অপহৃত স্কুলছাত্রীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। গত ৬ এপ্রিল নগরীর লালখান বাজারে এই অভিযান চালায় র‌্যাব-৭।

র‌্যাব জানায়, প্রেম ও বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারী উখিয়ার একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে বখাটে মো. শাহিন আলমসহ তার ৩/৪ জন সহযোগী।

এ ঘটনায় অপহৃত স্কুল ছাত্রীর ভাই বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা দায়ের করে। অপহৃত স্কুল ছাত্রীকে দ্রুত উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-৭, চট্টগ্রাম বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে ভিকটিমের পরিবার।

র‍্যাব জানায়, অপহরণকারী মো. শাহিন আলম চট্টগ্রামের লালখান বাজার এলাকায় অবস্থানের খবর পেয়ে গত ৬ এপ্রিল দেড় টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী শাহিন আলম (২১) কে গ্রেপ্তার করে এবং অপহরণের শিকার স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শাহীন উখিয়া লম্বরী পাড়ার ইউসুফ আলীর পুত্র। সে অপহরণের বিষয়টি স্বীকার করে বলেন, মামলা রুজু হওয়ার পর আইন শৃংখলা বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল সে।

তাকে কক্সবাজারের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর