নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উখিয়ায় নিহত বন কর্মকর্তা সাজ্জাদকে অশ্রুজলে চিরবিদায় জানালো হাজারো মানুষ

নিজ গ্রামের হাজারো মানুষ অশ্রুজলে চিরবিদায় দিলেন উখিয়ায় নিহত বনকর্মকর্তা সাজ্জাদকে।

রোববার রাত ১০ টার দিকে সাজ্জাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভিটিকান্দি গ্রামে হাজারো মানুষ তাঁর জানাযায় অংশগ্রহণ করেন।জানাযার নামায শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহত বিট কর্মকর্তা সাজ্জাদের সহকর্মী ও উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের কর্মকর্তা বিকাশ দাশ, তিনি মরদেহ নিয়ে কক্সবাজার থেকে সাজ্জাদের গ্রামের বাড়ি গজারিয়ার ভিটিকান্দিতে যান। তিনি আরও জানান, জানাযায় হাজারো মানুষ অংশগ্রহণ করেছেন, এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, নিহত সাজ্জাদের স্বজন, বন্ধুবান্ধবসহ অসংখ্য মানুষ তাঁর বাড়িতে গিয়ে সমবেদনা জানান।


রোববার (৩১ মার্চ) ভোর রাত ৩টার দিকে কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় পাহাড়ের মাটিভর্তি ডাম্পার আটক করতে গিয়ে ওই ডাম্পারটি তাঁকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন, পরে তার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।ময়নাতদন্ত শেষে কক্সবাজারে তার সহকর্মীদের অংশগ্রহণে প্রথম নামাযে জানাজা অনুষ্ঠিত হয়, জানাজা পরপর মরদেহ নিয়ে তাঁর সহকর্মীরা গ্রামের উদ্দেশ্য রওনা দেন, পরে রাত ১০টার দিকে সাজ্জাদের গ্রামের বাড়িতে দ্বিতীয়বার জানাজার নামায অনুষ্ঠিত হয়।

এদিকে তাঁর কর্মস্থল উখিয়ায় শোকের ছায়া নেমে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর মৃত্যুতে নানা শ্রেণীপেশার মানুষ শোক জানাচ্ছেন, পাশাপাশি এ ঘটনায় জড়িতদের বিরোদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থাগ্রহণের দাবি জানান। নিহত বনকর্মকর্তা সাজ্জাদ উখিয়া রেঞ্জের আওতাধীন দোছড়ির বিট কর্মকর্তা ছিলেন, তিনি এর আগে উখিয়া সদর বিটে দায়িত্ব পালন করেছেন।তিনি ২০২০ সালে বনবিভাগে যোগ দেন।

Tag
আরও খবর