নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উখিয়ায় পাহাড় রক্ষা করতে গিয়ে মাটিখেকোর হাতে প্রাণ গেলো বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামানের

সেহেরির সময়ে পেশাগত দায়িত্বের অংশ হিসেবে বনরক্ষার অভিযান পরিচালনা করতে গিয়ে কক্সবাজারের উখিয়ায় বনবিভাগের এক বিট কর্মকর্তা নিহত হয়েছেন। পাহাড়খেকোদের ব্যবহৃত ডাম্পারের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।


রবিবার (৩১ মার্চ) রাত সাড়ে তিনটার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত সাজ্জাদুজ্জামান (৩০) কক্সবাজার দক্ষিণ বনবিভাগ’ভুক্ত উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটের দায়িত্বে ছিলেন, তিনি মুন্সিগঞ্জ জেলার গজরিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের পুত্র।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে অভিযানের পথিমধ্যে হরিণমারা অংশ থেকে পাহাড় কেটে বালি সরবরাহ করার সময় একটি মিনি ট্রাক (ডাম্পার) মোটর সাইকেল আরোহী সাজ্জাদ কে চাপা দিয়ে পালিয়ে যায়।


এসময় মস্তিষ্ক দ্বিখণ্ডিত হয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান সাজ্জাদ, পরে তার সাথে থাকা উখিয়া রেঞ্জ কর্মকর্তার চালক আলী (২৭) কে আহত অবস্থা উদ্ধার করে স্থানীয়রা।


স্থানীয় একটি সূত্র বলছে, ঘাতক ডাম্পারটি বনবিভাগের তালিকাভুক্ত হরিণমারার পাহাড়খেকো ছৈয়দ করিম প্রকাশ মিল ছৈয়দ করিম এর। বাপ্পি নামের এক যুবক ঐ ডাম্পার চালাচ্ছিলো।


উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানিয়েছেন, নিহত সাজ্জাদুজ্জামানের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হবে।


এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসাইন।


দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সরোয়ার আলম ঘটনাস্থল পরিদর্শনকালে জানান, “পাহাড়খেকোদের সামাজিক রাজনৈতিক ও প্রশাসনিক তথা সম্মলিতভাবে প্রতিহত করতে হবে, আমরা একজন দক্ষ বন কর্মকর্তাকে হারালাম।”


২০২০ সালের ফেব্রুয়ারিতে বনবিভাগে যোগদান করেন ব্যক্তিগত জীবনে এক কন্যার জনক সাজ্জাদুজ্জামান।

Tag
আরও খবর