নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

এতিম ছাত্রদের মাঝে হাসিঘর ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

অসহায়ের মুখে হাসি ফুটাব স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাওয়া সেচ্ছাসেবী সংগঠন হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ এর উখিয়া উপজেলা শাখার পক্ষ থেকে কক্সবাজারের উখিয়ার ৫০ জন এতিম ও হেফজখানার শীক্ষার্থী ও ৪০ টি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।

শুক্রবার(২২ মার্চ) কক্সবাজারের উখিয়ার জালিয়া পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এতিম শিক্ষার্থীদের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসিঘর ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সিকদার।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক রাসেল চৌধুরী। সভাপতির বক্তব্যে হাসিঘর ফাউন্ডেশনের প্রতিষ্টাতা মোহাম্মদ ইয়াসিন সিকদার বলেন, আমাদের সংগঠন সবসময় গরীব অসহায় সুবিধা বঞ্চিত ও ছিন্নমূলদের পাশে ছিল আছে থাকবে ইনশাআল্লাহ।

প্রতিবছর শীতঋতুতে আমরা ভবঘুরে, অসহায় ,ফকির মিসকিন ও মাদ্রাসা শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ করি।ঈদের সময় ঈদবস্ত্র এবং বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দূর্যোগে আমরা অসহায় মানুষের পাশে থাকি। তবে সবচেয়ে খুশির বিষয় এটা যে আমরা এতিম শিক্ষার্থীদের হাতে ইফতার সামগ্রী গুলো তুলে দিতে পারছি।আমাদের এই ধারা সামনেও অব্যাহত থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে রাসেল চৌধুরী বলেন, বর্তমান সময়ে বিশেষ করে তরুণরা বেশিরভাগই নানা ধরনের খারাপ কাজে লিপ্ত হচ্ছে, আবার ঠিক তারই উল্টো দিকে কিছু স্কুল-কলেজ পড়ুয়া উঠতি তরুণ ছাত্র মিলে দেশের জন্য সমাজের জন্য সামজের মানুষের জন্য কাজ করে যাচ্ছে যেটি খুব প্রসংশনীয়।

উক্ত ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসিঘর ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সদস্য তারেকুর রহমান, নাজমুল হাসান এবং হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার সভাপতি পি এম মোবারক,সহ-সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিহাব সহ যথাক্রমে সাইফুল ইসলাম বাবু,মেহেদী হাসান,সাইমুন ইসলাম,মোবারক হোসেন নয়ন, শাহেদ হোসেন সহ আরো অনেকে।

Tag
আরও খবর