নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উপজেলা প্রশাসনের অভিযানে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা

কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোট পরিচালনা করে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।




বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেল ৩টায় পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোট এর অংশ হিসেবে কোটবাজার ও মরিচ্যা বাজার ষ্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেহ আহমদ।




ওজন পরিমাপ, মানদন্ড, আইন ২০১৮ এর ২৪(১) /৪১, ধারা মোতাবেক, কোর্টবাজার রবিন চানাচুর ফ্যাক্টরিতে ইন্ডাস্ট্রিয়াল রং দিয়ে চানাচুর তৈরি, অস্বাস্থ্যকর পরিবেশ ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে ২০ হাজার টাকা, ও মরিচ্যা পানবাজার নোমান এন্ড কামাল বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি, পণ্যের প্যাকেটে মূল্য, উৎপাদন, মেয়াদোত্তীর্ণ তারিখ উল্লেখ না থাকা ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকার দায়ে ৫০ হাজার টাকা, দিগলিয়া এলাকায় ব্যাটারির ফ্যাক্টরিতে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ৫০ হাজার টাকা সহ মোট ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


অভিযানে উখিয়া থানার এসআই মোবারক হোসেন সহ পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।




উখিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সালেহ আহমদ বলেন, উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোট এর অংশ হিসেবে আজ বিকেলে উখিয়ার কোটবাজার, মরিচ্যা ও দিগলিয়া এলাকায় তিনটি মামলায় মোট ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।


Tag
আরও খবর