নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উখিয়ায় অবৈধ ভাবে বালি উত্তোলন,বালি ভর্তি ডাম্পার জব্দ

উখিয়ায় মোছারখোলা খেলার মাঠ এর গনির পয়েন্ট থেকে গোপন সংবাদের ভিত্তিতে গত রাত ৩টার সময় অভিযান চালিয়ে একটি ডাম্পার জব্দ করেছে বনবিভাগ।


বুধবার দিবাগত রাত ৩ টার দিকে মোছারখোলা বিটের আওতাধীন পালংখালী ৫নং ওয়ার্ড এলাকায় রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নির্দশনায় মোছারখোলা বিট কর্মকর্তা বেলাল হোসেন, থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ,সদর বিট কর্মকর্তা ইমদাদুল হাসান, দোছড়ি বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান এ অভিযান পরিচালনা করেন। এসময় বনবিভাগের অন্যান্য স্টাফরা উপস্থিত ছিলেন।


সূত্রে জানা যায়, বনবিভাগের কর্মকর্তারা বনজ সম্পদ রক্ষার্থে কঠোরভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং পাহাড় কাটা, বনভূমি দখল, অবৈধ করাতকলসহ সরকারি মালামাল রক্ষায় উখিয়া রেঞ্জ নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে।


তারই ধারাবাহিকতায় মোছারখোলা খেলার মাঠ এর গনির পয়েন্ট থেকে গোপন বালি উত্তোলনের খবর পেয়ে তৎক্ষনাত অভিযান পরিচালনা করলে ডাম্পার গাড়ি ফেলে সু-কৌশলে অপরাধীরা পালিয়ে যায়। পরে বনবিভাগ কর্মকর্তারা ডাম্পার গাড়িটি জব্দ করে।


এ বিষয়ে গাজী শফিউল আলন জানায়, পাহাড় খেকোরা খুবই ধূর্ত প্রকৃতির লোক। তারা পাহাড় কাটার সময় বিভিন্ন জায়গায় তাদের পালিত সোর্স বসিয়ে রাখে। যার কারণে আমাদের টিম অভিযানে যাওয়ার খবরে বালি উত্তোলনকারীরা পালিয়ে যায়। তাই কাউকে আটক করতে পারিনি।তবে বালি উত্তোলনে জড়িতদের খোঁজ নিয়ে দ্রুত জব্দ গাড়ীসহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান এ কর্মকর্তা।


এদিকে বনবিভাগ সুত্রে জব্দকৃত ডাম্পারের গাড়ির মালিক থাইনখালীর জামতলী এলাকার বাদশাহ মিয়ার পুত্র শাহজাহানের বলে জানা গেছে।

Tag
আরও খবর