নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উখিয়া ময়নারঘোনা হতে ৩জন সশস্ত্র ছিনতাইকারী গ্রেফতার ; দেশীয় কুড়াল হাতুড়ি ও ছুরি উদ্ধার

 উখিয়া ময়নারঘোনা রোহিঙ্গা বাজারে ৩জন সশস্ত্র ছিনতাইকারী গ্রেফতার ; দেশীয় কুড়াল হাতুড়ি ও ছুরি উদ্ধার করা হয়েছে। 


কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,গত ১২ মার্চ রাতের প্রথম প্রহরে কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে উখিয়া উপজেলার পালংখালী ইউপির ময়নারঘোনা মরাগাছ তলা রোহিঙ্গা বাজারস্থ মাছ বাজারের পশ্চিম পাশে অভিযান চালিয়ে পালংখালী জামতলীর মোঃ মীর কাশেমের পুত্র মোঃ সিফাত (১৯), বালুখালীর মোঃ মীর কাশেমের পুত্র শাহিন ইমরান রনি ওরফে মিজান (১৭) এবং জামতলীর আলী আকবরের পুত্র মোঃ আজিজুর রহমান (১৭) কে গ্রেফতার করতে সক্ষম হয়। 



প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা উক্ত স্থানে ছিনতাই/ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছিল বলে জানায় এবং র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের নিকট ধৃত হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃতদের তল্লাশী করে তাদের হেফাজত হতে স্টীলের হাতলে সংযুক্ত মোটর বাইকের ডিস্ক দিয়ে তৈরী ১টি দেশীয় কুড়াল সদৃশ বস্তু, ১টি হাতুড়ি, ২টি ছুরি, ৩টি বাটন ফোন এবং নগদ ৪শ ৭০টাকা উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত ডাকাত দলটি একত্রে সমবেত হয়ে স্থানীয় জনসাধারণকে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে মূল্যবান সামগ্রী, অর্থ-কড়ি ও মোবাইল ছিনতাই করতো। গ্রেফতারকৃতরা ইতিপূর্বেও উখিয়াসহ জেলার বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই ও ডাকাতির মত অপরাধের করেছে বলে স্বীকার করে। 


মিডিয়া কর্মকর্তা আরো জানান, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

Tag
আরও খবর