নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজারের পথে কাস্টমস কর্মকর্তা, স্ত্রী ও সন্তানের লাশ, জানাজা রবিবার

বেইলি রোডের আগুনে নিহত কাস্টমস কর্মকর্তা, স্ত্রী ও সন্তানের মরদেহ কক্সবাজারের উখিয়া হলদিয়াপালং পশ্চিম মরিচ্যা এলাকায় দাফন করা হবে। এরই মধ্যে তিনজনের মরদেহ নিয়ে জালাল উদ্দিনের পরিবার ঢাকা থেকে উখিয়ার উদ্দেশ্যে রওয়ান দিয়েছেন।


জানা গেছে, কাস্টমস কর্মকর্তা জালাল উদ্দিনসহ নিহত তিনজনের নামাজে জানাজা আগামীকাল রবিবার (৩ মার্চ) সকাল ১১টায় উখিয়া থানাধীন মরিচ্যার মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।




এর আগে ভয়াবহ আগুনে মারা যাওয়া স্ত্রী-সন্তানসহ কাস্টমস কর্মকর্তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা হলেন, শুল্ক সহকারী রাজস্ব কর্মকর্তা শাহজালাল উদ্দিন (৩৫), তার স্ত্রী মেহেরুন নেসা হেলালী (২৪) ও তা‌দের সন্তান ফাইরুজ কাশেম জামিলা (৪)।


কক্সবাজারের সন্তান শাহজালাল উদ্দিন দক্ষিণ কেরানীগঞ্জের পোর্টে কাস্টম ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিল। চাকরির সুবাদে থাকেন যশোর বেনাপোলে। বৃহস্পতিবার ছুটিতে ঢাকায় এসেছেন শ্বশুর বাড়িতে। সেখানে ছিলেন তার স্ত্রী এবং মেয়ে। বৃহস্পতিবার পরিবার নিয়ে বের হয়েছেন ঘুরতে। রাতে ডিনার করতে গিয়েছিলেন রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্তোরাঁয়। কে জানতো এটাই তাদের শেষ যাত্রা। সেখানে বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ ভবনে অগ্নিকাণ্ডে মারা যান তিনজনই।



শাহজালাল উখিয়া উপজেলাধীন হলদিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম মরিচ্যা এলাকার বাসিন্দা। বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের মেজ সন্তান। শাহজালাল উদ্দিনের বড় ভাই শাহ জাহান সাজু হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।


উখিয়ার একই পরিবারের ৩ জনের মৃত্যুতে ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

Tag
আরও খবর