নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

‘রোহিঙ্গাদের স্বদেশে ফেরত যেতে স্বপ্ন দেখাবেন’

১৪ এপিবিএন এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ইমরুল কায়েস বলেছেন, রোহিঙ্গাদের কারণে স্থানীয়দের মাঝে চাপ বাড়ছে। সবখানে প্রভাব পড়ছে। তাদের প্রত্যাসন করতে পারলেই সমাধান।


শনিবার (২৪ ফেব্রুয়ারি) উখিয়ার ইনানীতে অনুষ্ঠিত কোস্ট ফাউন্ডেশনের বার্ষিক বনভোজনে ইমরুল কায়েস এসব কথা বলেন।


তিনি বলেন, রোহিঙ্গাদের স্বদেশে ফেরত যেতে স্বপ্ন দেখাবেন।


রোহিঙ্গাদের মাঝে সচেতনতা তৈরি করতে দীর্ঘদিন ধরে কাজ করছে কোস্ট ফাউন্ডেশন। তাদের মতো অন্যান্য এনজিওগুলো আন্তরিকতা দিয়ে কাজ করলে সচেতনতা অনেক বাড়তো, এমন মন্তব্য সিনিয়র সহকারী পুলিশ সুপার ইমরুল কায়েসের।


তিনি আরো বলেন, রোহিঙ্গাদের একটি নির্দিষ্ট দেশ, মাতৃভূমি রয়েছে। বাংলাদেশ তাদের দেশ নয়, সেটা বুঝাবেন।


কোস্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রেজাউল করিম চৌধুরী বলেন, রোহিঙ্গারা যেন বাংলা ভাষা না শিখে। রোহিঙ্গা ভাষার প্রতি তাদের উদ্ভুদ্ধ করতে হবে। কিন্তু স্থানীয়দের অনেকে রোহিঙ্গাদের বাসায় গিয়ে বাংলা ভাষা শেখাচ্ছে। তা মোটেও উচিৎ হচ্ছে না।


তিনি বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশের শুরু থেকে মানবিকতা দেখিয়েছে বাংলাদেশ সরকার। প্রথম সময় থেকে কোস্ট ফাউন্ডেশন মানবিক তৎপরতা অব্যাহত রেখেছে। এই পর্যন্ত একটা রোহিঙ্গাও না খেয়ে মারা যায় নি।


কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক ও কক্সবাজার আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে জালিয়া পালং ইউপি চেয়ারম্যান এসএম ছৈয়দ আলম, রাজা পালং ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, কক্সবাজার আদালতের আইনজীবী আবু মুসা মুহাম্মদ, কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) এর বার্তা সম্পাদক ইমাম খাইর বিশেষ অতিথির বক্তব্য দেন।


অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের সেরা খেলোয়াড়, উখিয়ার শাহেদা আকতার রিপা।


এ সময় রাজা পালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খুরশিদা আকতারসহ কোস্টের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর