নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ক্যাম্পে পৃথক অভিযানে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী আটক

কক্সবাজারের উখিয়া দুইটি রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।


বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) বিকেল ৩ টার দিকে উখিয়ার বালুখালী ১০ নাম্বার ও থাইংখালী হাকিম পাড়া ১৪ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাদের আটক করা হয়।


আটককৃতরা হলেন, উখিয়া বালুখালী ১০ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত হামিদ হোসেনের ছেলে আমির হোসেন (২৩) ও থাইংখালী হাকিম পাড়া ১৪ নাম্বার ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ হোসনের ছেলে আরিফ হোসেন (২৬)।


এসময় তাদের কাছ থেকে দুইটি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার ফজলে রাব্বী। তিনি জানান, গোপন সংবাদ পেয়ে পুলিশ দুইটি ক্যাম্পে পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে দুই সন্ত্রাসীকে আটক করা হয়। তাদের হেফাজত হতে ২ (দুই) টি ওয়ান শুটারগান ও ৪ (চার) রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।


তিনি জানান, আটক রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: শামীম হোসেন জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ আটক দুই রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।


Tag
আরও খবর