নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

এলজিইডি কর্মকর্তার পর প্রাণ গেলো চালকের, সিসিটিভি ফুটেজে দেখে যা জানা গেলো

কক্সবাজার-টেকনাফ সড়কের মরণফাঁদ পরিচিতি পাওয়া উখিয়া সদর লাগোয়া হিজলিয়া এলাকায় ঘটা সড়ক দূর্ঘটনায় এলজিইডির ভারপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলীর পর বৃদ্ধ সিএনজি চালকের মৃত্যু হয়েছে।



বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১০ টার দিকে উখিয়ামুখী সিএনজি চালিত অটোরিকশা ধাক্কা দেয় কক্সবাজারমুখী একটি মিনিবাসকে।


ঘটনা স্থলেই প্রাণ হারান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উখিয়ায় ভারপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী পদে মাত্র ১০ দিন আগেই বদলি হয়ে আসা জহরুল হক।


গুরতর আহত সিএনজি চালক জহির আহম্মেদ (৭০) রাত ৯ টার দিকে মারা গেছেন। রাজাপালং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা জহিরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার থেকে চট্টগ্রাম নেওয়ার পথে নিয়ে যাচ্ছিলো তাঁর পরিবার।


একই ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম। সহকর্মী কুষ্টিয়া সদরের বাসিন্দা আব্দুল জব্বারের পুত্র নিহত জহুরুল হক সহ কর্মস্থলে যাচ্ছিলেন তিনি।


ঘটনার সিসিটিভি ফুটেজ বলছে, সড়কের মাঝে বাঁক নিয়ে উখিয়ার দিকে যাওয়ার চেষ্ঠা করছিলো

অপর একটি সিএনজি। চারজন যাত্রী নিয়ে কক্সবাজার থেকে উখিয়া সদরের উদ্দেশ্যে যেতে থাকা চালক জহির গতি হারিয়ে বসেন ঐ সিএনজির আকস্মিক বাঁক পরিবর্তনে।


এসময় টেকনাফ থেকে কক্সবাজারমুখী মিনিবাসের সাথে ধাক্কা লাগলে জহিরের সিএনজি মূহুর্তেই দুমড়ে মুচড়ে যায়। সিসিটিভিতে ধরা পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, সিএনজির সামনে বসা কুড়িগ্রাম থেকে মাত্র ১০ দিন আগেই বদলি হয়ে উখিয়ায় আসা এলজিইডি কর্মকর্তা জহুরুল হক সড়কেই পড়ে যান।


পরে তাৎক্ষণিক স্থানীয়রা গিয়ে সিএনজির সম্মুখ অংশ কেটে উদ্ধার করে চালক ও অপর যাত্রীদের উদ্ধার করে।


দূর্ঘটনাস্থলের নিকটবর্তী একটি ভবনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে মর্মান্তিক এই দৃশ্য। ভবন মালিক এসডি রায়হান ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।


উখিয়া উপজেলা পরিষদ চত্বরে প্রথম জানাজার পর নিহত জহুরল হকের মরদেহ কুষ্টিয়ায় নেওয়া হয়েছে বলে এলজিইডি উখিয়া সূত্রে জানা গেছে।


দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক জহুরুল হক, সহকর্মীর অকাল মৃত্যুতে শোক জানিয়েছে এলজিইডি কক্সবাজার।


অপর দিকে শোকের ছায়া নেমে এসেছে নিহত চালক জহিরের গ্রামের বাড়িতে। স্থানীয় বাসিন্দা আব্দুল হক বলেন, ” মানবিক ও দক্ষ সিএনজি চালক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন জহির,দূর্ঘটনার ভিডিও দেখে মনে হচ্ছে তিনি যাত্রীদের আপ্রাণ বাঁচানোর চেষ্টা করছিলেন। কিন্তু অন্য সিএনজি চালকের অদক্ষতায় ভয়াবহ এই দূর্ঘটনাটি ঘটলো।”


উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, দূর্ঘটনায় কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

Tag
আরও খবর