নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান: আটক ৩

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে সন্দেহভাজন ৩ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।


আটককৃতরা হলেন, ক্যাম্প-৪ ব্লক/ডি-৩২ এর নুরুল ইসলামের পুত্র মোহাম্মদ রশিদুল্লাহ(২৩), ক্যাম্প-৫ ব্লক/বি ৪ এর মো. আমিনের পুত্র মো রহিমুল্লাহ (২০) এবং ক্যাম্প-৬ এর ব্লক/এ-১২ এর আমান উল্লাহর পুত্র আবু তৈয়ব (২১)।


বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১৪ এপিবিএনের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-৩ ইস্ট এলাকায় এ বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।



উক্ত বিশেষ অভিযানে ৮ এপিবিএনের ৩০জন, ১৪ এপিবিএনের ১০০ জন, ১৬ এপিবিএনের ২০ জন, র‍্যাব-১৫ এর ২০ জন, বিজিবির ৪০ জন, জেলা পুলিশের ২০ জন, আনসারের ৩০ জন অফিসার-ফোর্স অংশগ্রহণে এ অভিযান পরিচালনা করা হয়।



বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ১৪ এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়ন সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. সাইফুজ্জামান।



তিনি বলেন, অভিযানে অতিরিক্ত ডিআইজি (এফডিএমএন) এস এম ফজলুর রহমানের নেতৃত্বে ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল সহ অন্যান্য কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

এসময় সন্দেহভাজন ৩ জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।


তিনি আরও বলেন, আটককৃতদের যাচাই-বাছাই করে তাদের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর