নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উখিয়ায় বনভূমি রক্ষায় বনকর্মী সংকটে বন বিভাগ

কক্সবাজারের উখিয়া রয়েছে ৪২ হাজার একরের সুবিস্তৃত বনভূমি। কিন্তু, এর বড় অংশই এখন বনদস্যুদের দৌরাত্ম্যে উজাড়ের মুখে। তারা যখন তখন কেটে নিয়ে যাচ্ছে বনের গাছ। বিশাল এই বনভূমি রক্ষায় আছেন বন বিভাগের মাত্র ৪০ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে জনবল সংকটের কারণে চেষ্টা করেও তাদের থামাতে পারছে না বন বিভাগ।


শনিবার ( ৯ সেপ্টেম্বর ২০২৩ ইং) সরেজমিনে দেখা যায়, উখিয়া রেঞ্জ এর আওতাধীন হলদিয়া পালং বিটে কর্মরত আছে ৩ জন ভানুকিয়া বিটে আছে ২জন, ওয়ালাপালং বিটে আছে ২জন, উখিয়া সদর বিটে আছে ১জন পৌঁছড়ি বিটে আছে ৪জন উখিয়ার ঘাট বিটে আছে ২জন থাইংখালী বিটে আছে ও মোচার খোলা বিটে আছে ২ জন ও রেঞ্জ অফিসে ৩ জন। নতুন ৫ জন মিলে সর্বমোট ২৪ জন বনকর্মী রয়েছে। এছাড়াও ইনানী রেঞ্জ এর আওতাধীন ইনানী সদর, চোয়ানখালী, জালিয়াপালং, রাজাপালং বিটসহ ৪ টি বিটে বনকর্মী ১৬ জন।



সম্প্রতি বেশ কয়েকটি অভিযান পরিচালনা করে। করাতকল সহ অবৈধ ডাম্পার জব্দ করেছে। সম্প্রতি উখিয়াতে অভিযান পরিচালনা করে করাতকল জব্দসহ বনবিভাগের বেশ কিছু বনভূমি উদ্ধার করা হয়েছে।


স্থানীয় আহমদ জানান, ২০১৭ সালের আগে উখিয়াতে বেশ বনভূমিতে গাছ ছিল। সামাজিক বনায়নও করেছিল । কিন্তু ২০১৭ সালে মায়ানমারের নির্যাতিত রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করতে থাকলে প্রতিনিয়ত এলাকার পাহাড় বন দখল করে ঘর বাড়ি তৈরি করেছে। এতে সাবাড় হয়েছে বনাঞ্চল।


বন ও পরিবেশ সংগঠনের সভাপতি দীপক শর্মা দিপু জানান, উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের জন্য বেশ গুরুত্বপূর্ণ। রোহিঙ্গারাও বনভূমিতে বসবাস করছে। সে হিসেবে বনবিভাগের আরেকটু সচেতন থাকা দরকার



উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, ৯ হাজার ৭৮.৩৯ হেক্টরের বিশাল বনভূমি রক্ষার জন্য আমার আছে মাত্র ২৪জন কর্মকর্তা কর্মচারি। আমরা বন বা বনের জমি রক্ষায় কাজ করছি। সম্প্রতি আমরা বালুর উত্তোলন, করাতকলসহ বেশ কিছু পরিবেশ বিধ্বংসী সরঞ্জাম জব্দ করা করেছি। আমাদের রেঞ্জ এ জনবল সংকট রয়েছে। তার পরেও আমরা জীবনের মায়া ত্যাগ করে সরকারি দায়িত্ব পালন করে আসছি।



তিনি আরও জানান, সরকারি বনভূমি উদ্ধারে বনবিভাগ সচেষ্ট রয়েছে। লোকবল সংকটের কারণে অনেকসময় ইচ্ছে থাকার পরও সময় মতো অভিযান চালানো যায় না। কিন্তু দখলে অভিযুক্ত এলাকাগুলোতে এখন থেকে কঠিন নজরদারি রেখে নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। দখলদার যে-ই হোক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আইনের আওতায় আসবে তাদের সহযোগীও।


প্রতিবেদককে মুঠোফোনে ইনানী রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন জানান, ২০ হাজার একর বনভূমি রক্ষায় অন্তত ৬০ জনের মতো লোকবল প্রয়োজন ছিল। কিন্তু লোকবল আছে ১৬ জন। লোকবল সংকট থাকলেও বনভূমি রক্ষায় আমরা কঠোর অবস্থানে। যেখানেই বনভূমি দখল হবে সেখানেই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এবং উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।


এইসব শুধুমাত্র আলোচনায় সীমাবদ্ধ থাকে, উদ্যোগ নেওয়ার বেলায় জিরো। তাই এই বিপুল পরিমাণ বনভূমি রক্ষায় বনকর্মী বাড়াতে পদক্ষেপ গ্রহণের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতনমহল।

Tag
আরও খবর