নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রোহিঙ্গাদের ভূয়া জন্মনিবন্ধন তৈরি চক্রের ৩ সদস্য গ্রেফতার

রোহিঙ্গাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার কথা বলে জন্মনিবন্ধন তৈরির সঙ্গে যুক্ত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।


শুক্রবার (১ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে কক্সবাজারের লিংক রোড এলাকায় বাস থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।


গ্রেফতাররা হলেন, জয়পুরহাট জেলার কালাই থানার বানদিঘী এলাকার হাদি সরকারের ছেলে মো. সবুজ সরকার (৫২), কক্সবাজারের উখিয়ার ক্যাম্প-২ই-এ, ব্লক-এ/৫, (হেড মাঝি-কাসেম মিয়া, ব্লক মাঝি- শুক্কুর আলি) বাসিন্দা মৃত শাখের মোহাম্মদের দুই মেয়ে মোছা. খালেদা বেগম (২৩) (এফসিএন নং-১৪২১৫৫) এবং মোছা. নূর বেগম রুমা (২৪) (এফসিএন নং-১৪২১৫৫)।


র‌্যাব কর্মকর্তা মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদে খবর আসে কতিপয় মাদক কারবারী মাদকদ্রব্য বহন করে টেকনাফ থেকে কক্সবাজার শহরের দিকে আসছে।




এ সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৩টার দিকে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লিংক রোড এলাকায় ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে সড়কে অস্থায়ী চেকপোস্ট বসা র‌্যাব। তল্লাশি অভিযানকালে একটি সিএনজি গাড়ি চেকপোস্টের সামনে এলে গাড়ির পেছনের সিটে বসে থাকা যাত্রীরা র‌্যাবের উপস্থিতি দেখে কৌশলে পালানোর চেষ্টা করে। তখনই আভিযানিক দল সবুজ সরকার, খালেদা বেগম ও নূর বেগম রুমাকে গ্রেফতার করতে সক্ষম হয়।



তিনি আরও জানান, ধৃত সবুজের হাতে থাকা একটি কাগজের ফাইল তল্লাশি করে ৩টি ভিন্ন ভিন্ন নামে জন্মনিবন্ধন কার্ড, ১টি অ্যান্ড্রয়েড ফোন, ১টি বাটন মোবাইল ফোন ও ৩টি সিম কার্ড উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানান, তারা বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা নাগরিক হয়েও সবুজ সরকারের সহায়তায় পরিচয় গোপন করে অর্থের বিনিময়ে মিথ্যা তথ্যে বেআইনিভাবে জাল জন্ম নিবন্ধন তৈরি করেন ও প্রতারণার উদ্দেশ্যে ব্যবহার করে আসছেন। মূলত প্রতারণার উদ্দেশ্যে তারা ভূয়া জন্মনিবন্ধনকে সত্য বলে সরবরাহ ও ব্যবহার করতেন।


উদ্ধার মালামালসহ গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

Tag
আরও খবর