নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উখিয়া বাজারে উপজেলা প্রশাসন ও উখিয়া থানার পুলিশের পৃথক অভিযানে ৬৩ জন রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ায় উপজেলা প্রশাসন ও উখিয়া থানার পুলিশের বিশেষ অভিযানে ৬৩ জন রোহিঙ্গা আটক করা হয়েছে।




বুধবার (৩০ আগষ্ট) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, উখিয়া হাইওয়ে রোডে উখিয়া উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেহ আহমদ এর নেতৃত্বে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ১৮ জন রোহিঙ্গা আটক করা হয়।




অপরদিকে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ পুলিশের যৌথ অভিযানে ৪৫ জন রোহিঙ্গা আটক করা হয়।


রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে অপ্রয়োজনীয় অবৈধভাবে উখিয়া বাজারের আসা এবং সিএনজি চালক, অপ্রাপ্তবয়স্ক অটোরিকশা চালাও সহ ৬৩ জন রোহিঙ্গাদের আটক করা হয়। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ক্যাম্পের সিআইসির কাছে স্থানান্তর করা হয়েছে।




উখিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সালেহ আহমদ বলেন, আজকে উখিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোট পরিচালনা করে দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য ক্রয় বিক্রয় করায় ১টি দোকানকে দুই হাজার টাকা জরিমানা এবং ক্যাম্প থেকে অবৈধভাবে এসে হোটেল রেস্টুরেন্টে কর্মরত ১৮জন রোহিঙ্গা শ্রমিক আটক করা হয়।


উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে বেরিয়ে আসা ৪৫জন রোহিঙ্গাকে আটক করা হয়। এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সালেহ আহমদ স্যার উখিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোট পরিচালনা করে ১৮ জন রোহিঙ্গা আটক করা হয়। এবং আটককৃত রোহিঙ্গাদের আইনী ব্যবস্থা গ্রহনের জন্য কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের সিআইসির কাছে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর