নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রোহিঙ্গা ক্যাম্পে সোর্স সন্দেহে মাদ্রাসা ছাত্রকে হত্যা!

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে একের পর এক খুন, অপহরণ, মাদক ব্যবসা, আধিপত্য বিস্তার ও মানবপাচার যেনো থামছেই না। দিন দিন অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প। এতে সাধারণ রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে বলে জানা যায়। সর্বশেষ গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় খুনের শিকার হন মো. ইউছুপ (১৬) নামের এক রোহিঙ্গা কিশোর। ঘটনাটি বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েষ্টের এ-২৯ ব্লকের একটি বেসরকারি সংস্থার হাসপাতালের সামনে রাস্তার মাথায় ঘটে। নিহত রোহিঙ্গা ইউছুপ এইচ-১৭ ব্লকের হামিদ হোসেনের ছেলে।


রোহিঙ্গাদের অভিযোগ, মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হয়েছেন। নিহত কিশোর ক্যাম্প ৮/ইস্টের হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। সোর্স সন্দেহ তাকে হত্যা করা হতে পারে বলে তাদের ধারণা। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ১৪ এপিবিএন অধিনায়ক(অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল। তিনি জানিয়েছেন,” মঙ্গলবার সন্ধ্যায় আরসা সন্ত্রাসীরা অন্ধকারে ক্যাম্পের এক রোহিঙ্গা কিশোরকে গুলি করে করে পালিয়ে যায়। খবর পেয়ে রোহিঙ্গাদের সহযোগিতায় গুলিবিদ্ধ কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গুলিবিদ্ধ একটি মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের পর কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা যায়, সোর্স সন্দেহ তাকে মারধর ও গুলি করে হত্যা করা হয়েছে। বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থতি স্বাভাবিক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর