নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ভূমি ও গৃহহীন মুক্ত হলো উখিয়া উপজেলা

ভূমিহীন মানুষের কাছে এক খণ্ড জমি ও একটি ঘর যেন স্বপ্নের মতো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আশ্রয়ন প্রকল্প ২ এর আওতায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে উচ্ছ্বাসিত উখিয়ার ভূমিহীনরা। অনেকেই আবার আনন্দে কান্নায় ভেঙ্গে পড়েন। এ পরিবারগুলো আগে থাকত অন্যের জমিতে। এখন মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। আর এভাবে

চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ভুমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের মাধ্যমে উখিয়া উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত উপজেলা করা হয়ছে।

বুধবার (৯ আগষ্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সারাদেশে একযোগে জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন।


এর পরপরই উপজেলা প্রশাসনের অডিটোরিয়ামে উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নে ১৩৫ টি ও , রত্নাপালং ইউনিয়নে ২০টি সহ মোট ১৫৫ পরিবারের মাঝে নতুন ঘরের দলিল ও চাল, ডাল, তেলসহ বিভিন্ন ধরনের উপহার সামগ্রী উপকার ভোগীদের হাতে হস্তান্তর করা হয়।


উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সালেহ আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ ইকবাল।

বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুনেচ্ছা বেবি, উখিয়া উপজেলা প্রকৌশলী রোকুনুজ্জামান খান, উখিয়া থানার ওসি (তদন্ত) সাইফুল আলম, উখিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার পরিমল বড়ুয়া ও উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে।


তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উখিয়া উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৪ টি পর্যায়ে ৬৬৩ টি গৃহ নির্মান ও হস্তান্তরের মধ্যে দিয়ে উখিয়া উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত করা হয়েছে। এর পরেও যদি কেউ ভূমিহীন গৃহহীন থাকে তাদের জন্যও ভূমি-ঘর বরাদ্দ দেওয়া হবে।


উল্লেখ্য, উখিয়া উপজেলায় ১ম পর্যায়ে ১০০টি, ২য় পর্যায়ে ৪৫ টি, ৩য় পর্যায়ে ২৬৩, ৪র্থ পর্যায়ে ১ম ধাপে ১০০টি ও ২য় ধাপে ১৫৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে নতুন ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। এই নিয়ে উখিয়া উপজেলার ৫ টি ইউনিয়নে ৬৬৩ টি গৃহ নির্মান ও হস্তান্তর করা হয়েছে। যার মধ্য দিয়ে ভূমি ও গৃহহীন মুক্ত হলো উখিয়া উপজেলা।

Tag
আরও খবর