নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উখিয়া থানা পুলিশের হাতে অস্ত্র ও গুলিসহ স্বামী-স্ত্রী আটক

উখিয়া থানা পুলিশ সড়কে চেকপোস্ট স্থাপন করে যাত্রীবাহী বাস তল্লাশী চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার সহ স্বামী স্ত্রীকে আটক করেছে ।


বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল ৫ টার দিকে কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) রাসেল পিপিএম-সেবা এর নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কতিপয় অস্ত্র ব্যবসায়ী অস্ত্রসহ রামু এলাকা হইতে বাসযোগে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অস্ত্র পাচার করছে।

এ সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) রাসেল পিপিএম-সেবা এর নেতৃত্বে উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী সহ সঙ্গীয় অফিসার ও ফোর্স উখিয়া থানাধীন ৪নং রাজাপালং ইউপিস্থ ৯নং ওয়ার্ডের কুতুপালং সাকিনস্থ দারুল কোরআন ইসলামী মাদ্রাসার সামনে সড়কের উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী শুরু করে। এক পর্যায়ে টেকনাফগামী সরাসরি স্পেশাল সার্ভিস বাসে (রেজিঃ নং-১১-০৩১৫) তল্লাশী চালিয়ে একটি ওয়ান শুটার গান এবং ৫০ রাউন্ড তাজা গুলিসহ আব্দুল আজিজ (৬০) ও তার স্ত্রী রোকেয়া বেগমকে আটক করতে সক্ষম হন । আটককৃত আজিজ কক্সবাজার জেলার রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত ফজল করিমের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, আসামীরা রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহের জন্য এসেছিল।



এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী ।

Tag
আরও খবর