নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রোহিঙ্গা সংকট মোকাবেলায় পাশে থাকবে কাতার : উখিয়ার জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নবনির্মিত উপ-স্বাস্থ্য কেন্দ্র হস্তান্তর

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কক্সবাজারের উখিয়ার বালুখালীতে উপ-স্বাস্থ্য কেন্দ্র পুনঃনির্মাণ করেছে আইওএম। কাতার চ্যারিটির সহায়তায় সরকারের এই স্বাস্থ্য কেন্দ্রটি পুনঃনির্মাণ করা হয়।


বৃহষ্পতিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে পুনঃনির্মিত স্বাস্থ্য কেন্দ্রটি কক্সবাজারের সিভিল সার্জনকে হস্তান্তর করা হয়েছে।



এসময় কক্সবাজারের সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা বলেন- কাতার সরকার যে সহযোগীতা করেছে তা যেন অব্যাহত থাকে। যেহেতু এ অঞ্চলটি রোহিঙ্গাতে ভরপুর সেই হিসেবে স্থানীয় জনগোষ্ঠীও স্বাস্থ্যসেবা পেতে হিমশিম খেতে হবে। এ উপ-স্বাস্থ্য কেন্দ্রটিতে একটি এ্যাম্বুলেন্সের পাশাপাশি আরও সহযোগীতা দেয়ার জন্য কাতার সরকারের প্রতি অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশ সরকারকে এমন সহযোগীতা করায় কাতার সরকারকে ধন্যবাদ জানান সিভিল সার্জন।


কাতার চ্যারিটি-এর হেড অব অপারেশন্স এন্ড ইন্টারন্যাশনাল প্রোগ্রাম নওয়াফ আবদুল্লাহ আল হাম্মাদি বলেন, রোহিঙ্গা সংকট মোকাবেলায় কাতার সব সময় পাশে থাকবে।


হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কাতার চ্যারিটি-এর হেড অব অপারেশন্স এন্ড ইন্টারন্যাশনাল প্রোগ্রাম নওয়াফ আবদুল্লাহ আল হাম্মাদি, আইওএম-বাংলাদেশের ডেপুটি চীফ অব মিশন নিহান এরদোয়ানসহ কাতার চ্যারিটি, আইওএম’র কর্মকর্তা ও প্রতিনিধিরা।


এছাড়াও, সম্প্রতি আগুনে পুড়ে যাওয়া ক্যাম্প ১১ এর পুন:নির্মাণকৃত বিভিন্ন ঘরবাড়িসহ অন্যান্য ক্যাম্পও পরিদর্শন করবেন তারা।

Tag
আরও খবর